SAKO · LiFePO4 লিথিয়াম ব্যাটারি · Li-Max সিরিজ
পণ্য পরিচিতি
SAKO Li-Max 12.8V 100Ah একটি LiFePO4 লিথিয়াম ব্যাটারি, যেটি ১২ ভোল্টের সিসা-অ্যাসিড ব্যাটারির জায়গায় সরাসরি বসানোর জন্য বানানো। M8 টার্মিনাল, ভিতরে BMS বসানো।
ধারণক্ষমতা ১২৮০ ওয়াট-ঘণ্টা। সিসা-অ্যাসিডে অর্ধেকের বেশি নামানো যায় না, কিন্তু LiFePO4-এ প্রায় পুরোটাই ব্যবহার করা যায়। তাই একই লেখা Ah-তে কার্যকর ব্যাকআপ প্রায় দ্বিগুণ।
অফিসিয়াল পাতায় ৬০০০ সাইকেল লেখা আছে ১০০% DoD-তে। দিনে একবার পুরো খালি-ভরা করলেও হিসাবে ষোলো বছরের বেশি।
একটানা সর্বোচ্চ ডিসচার্জ 100A। ব্যাটারি থেকে টানা প্রায় ১২৮০ ওয়াট (DC) পর্যন্ত নেওয়া যায়, ইনভার্টারের ক্ষতি বাদ দিলে AC-তে প্রায় ১১৫০ ওয়াট। ১২০০W ইনভার্টার পুরো লোডে চালাতে চাইলে এই এক প্যাকে মার্জিন থাকে না, দুটি প্যারালেলে নিন।
যোগাযোগ পোর্ট নেই। অফিসিয়াল পাতায় লেখা আছে Bluetooth মনিটর অপশনাল। RS485 বা CAN দিয়ে ইনভার্টারের সাথে কথা বলার সুবিধা এই মডেলে নেই।
- 1280Whধারণক্ষমতা
- 12.8Vনমিনাল ভোল্টেজ
- 100Aএকটানা ডিসচার্জ
- ৬০০০সাইকেল
প্রধান বৈশিষ্ট্য
- সিসা-অ্যাসিডের সরাসরি বিকল্পএকই ধরনের বাক্স ও M8 টার্মিনাল, পুরনো ব্যাটারির জায়গায় বসে যায়।
- প্রায় পুরো ক্ষমতা ব্যবহারযোগ্য১০০% DoD-তে ৬০০০ সাইকেল রেট করা।
- IP65 সুরক্ষাধুলা ও পানির ছিটা থেকে সুরক্ষিত।
- ভিতরে BMSওভারচার্জ, ওভারডিসচার্জ, ওভারকারেন্ট, শর্ট সার্কিট ও ওভারটেম্পারেচার সুরক্ষা।
- ১২ কেজি ওজনএকই ক্ষমতার সিসা-অ্যাসিড ব্যাটারির তুলনায় অনেক হালকা।
- সিরিজ বা প্যারালেল২৪V বা ৪৮V সিস্টেম বানানো যায় বলে অফিসিয়াল পাতায় লেখা।
টেকনিক্যাল স্পেসিফিকেশন
নিচের সব মান SAKO-এর অফিসিয়াল পণ্য পাতা (sakopower.com) থেকে নেওয়া।
| ব্যাটারির ধরন | LiFePO4 |
|---|---|
| নমিনাল ভোল্টেজ | 12.8V |
| ক্যাপাসিটি | 100Ah |
| এনার্জি | 1280Wh |
| ভোল্টেজ উইন্ডো | 11.2 – 14.6V |
| ফ্লোট চার্জ ভোল্টেজ | 14.0V |
| সর্বোচ্চ একটানা চার্জ কারেন্ট | 50A |
|---|---|
| সর্বোচ্চ একটানা ডিসচার্জ কারেন্ট | 100A |
| সর্বোচ্চ পালস ডিসচার্জ | 200A (১ সেকেন্ড) |
| সাইকেল লাইফ | ৬০০০ সাইকেল (+25C, 0.2C, 100% DoD) |
| টার্মিনাল | M8 |
|---|---|
| IP রেটিং | IP65 |
| কাজের তাপমাত্রা | -10C থেকে +50C |
| সংরক্ষণ তাপমাত্রা | 0C থেকে 30C |
| নিরাপত্তা সনদ | UN38.3, MSDS, CE |
| যোগাযোগ | Bluetooth মনিটর অপশনাল |
| আকার (দৈর্ঘ্য x প্রস্থ x উচ্চতা) | 332 x 172 x 220 mm |
| নেট ওজন | 12.0 kg |
| গ্রস ওজন | 13.0 kg |
কতক্ষণ চলবে, কোন ইনভার্টারে চলবে
হিসাবটা সহজ: ১২৮০ ওয়াট-ঘণ্টা ÷ আপনার লোড, তারপর ইনভার্টারের ক্ষতি ধরে প্রায় ১০% বাদ। ৩০০ ওয়াট (কয়েকটি ফ্যান ও বাতি, একটি টিভি) চালালে প্রায় ৩ ঘণ্টা ৪৫ মিনিট। ৫০০ ওয়াটে প্রায় ২ ঘণ্টা ১৫ মিনিট।
কোন ইনভার্টারে চলবে: ১২ ভোল্টের যেকোনো ইনভার্টার। আমাদের SAKO E-SUN II 1200W মডেলটি ১২V-এ চলে, তবে পুরো ১২০০ ওয়াট লোডে ব্যাটারি থেকে প্রায় ১১১ অ্যাম্পিয়ার টানে, যা এই প্যাকের ১০০A সীমার কাছাকাছি। নিয়মিত পুরো লোড চালানোর পরিকল্পনা থাকলে দুটি প্যাক প্যারালেলে নিন।
চার্জ: সর্বোচ্চ ৫০ অ্যাম্পিয়ারে চার্জ হয়। শূন্য থেকে পূর্ণ হতে অন্তত দুই ঘণ্টা লাগবে, রোদ কম থাকলে বেশি।
যে সীমাবদ্ধতাগুলো জেনে কিনবেন
- একটানা ডিসচার্জ ১০০A, তাই এক প্যাকে ১২০০W ইনভার্টার পুরো লোডে চালানোর মার্জিন নেই।
- RS485 বা CAN যোগাযোগ নেই। ইনভার্টারের পর্দায় ব্যাটারির প্রকৃত শতাংশ দেখাবে না, ভোল্টেজ দেখেই বুঝতে হবে।
- চার্জ কারেন্ট ৫০A, দ্রুত চার্জের জন্য নয়।
- কাজের তাপমাত্রা -10C থেকে +50C। রোদে সরাসরি বা গরম টিনের ঘরে না রাখাই ভালো।
ওয়ারেন্টি ও সাপোর্ট
অফিসিয়াল পণ্য পাতায় ৩ বছরের ওয়ারেন্টি লেখা আছে। ওয়ারেন্টির শর্ত ও দাবি করার নিয়ম কেনার সময় লিখিতভাবে বুঝে নিন।
ইনস্টলেশন, সেটআপ ও পরবর্তী সার্ভিস SurjoX দেয়। প্রশ্ন থাকলে ০১৭১১-৪৫৬১৬৬ নম্বরে কল বা হোয়াটসঅ্যাপ করুন।

















রিভিউ
এখনো কোনো রিভিউ নেই।