SAKO · LiFePO4 লিথিয়াম ব্যাটারি প্যাক · Li-Sun সিরিজ
পণ্য পরিচিতি
SAKO Li-Sun 51.2V 320Ah এই সিরিজে আমাদের সবচেয়ে বড় প্যাক, ধারণক্ষমতা ১৬.৩৮ কিলোওয়াট-ঘণ্টা। ৪৮ ভোল্ট সোলার সিস্টেমের জন্য।
একটানা ডিসচার্জ 200 অ্যাম্পিয়ার, পালসে তিনশ। চার্জ কারেন্ট 160 অ্যাম্পিয়ার, সিরিজের মধ্যে সবচেয়ে বেশি।
বড় বাসা, দোকান বা ছোট বাণিজ্যিক সিস্টেমে সারারাত ব্যাকআপের জন্য।
একটা গরমিল আমাদের চোখে পড়েছে। অফিসিয়াল পাতায় একটানা ডিসচার্জ লেখা 200A, অথচ BMS লেখা 100A স্মার্ট BMS। দুটো মিলছে না। আপনার লোড যদি 100A এর বেশি টানে, কেনার আগে আমাদের জানান, SAKO থেকে লিখিত নিশ্চিত করে তবে দিব।
ওজন ১১৫ কেজি। মেঝের স্ট্যান্ডে বসানোই বাস্তব, আর IP20 বলে ঘরের ভিতরে শুকনো জায়গায় রাখতে হবে।
- 16.38kWhধারণক্ষমতা
- 51.2Vনমিনাল ভোল্টেজ
- 160Aচার্জ কারেন্ট
- ৮০০০+সাইকেল
প্রধান বৈশিষ্ট্য
- সিরিজের সবচেয়ে বড় ধারণক্ষমতা১৬.৩৮ kWh, 300Ah মডেলের চেয়েও বেশি।
- ১৬০A চার্জ কারেন্টসিরিজের মধ্যে সবচেয়ে বেশি, বড় প্যানেল অ্যারে কাজে লাগে।
- ৮০০০ সাইকেলের বেশি90% DOD, 60% EOL শর্তে।
- 300A পালসমোটর বা এসি চালু হওয়ার ঝাপ্টা সামলায়।
- ১৫টি পর্যন্ত প্যারালেলপরে সিস্টেম বাড়ানো যায়।
- ৫ বছরের ওয়ারেন্টিঅফিসিয়াল পাতায় স্পষ্ট করে লেখা।
টেকনিক্যাল স্পেসিফিকেশন
নিচের সব মান SAKO-এর অফিসিয়াল পণ্য পাতা (sakopower.com) থেকে নেওয়া।
| ব্যাটারির ধরন | LiFePO4 |
|---|---|
| নমিনাল ভোল্টেজ | 51.2V |
| ক্যাপাসিটি | 320Ah |
| এনার্জি | 16384Wh (16.38kWh) |
| ভোল্টেজ উইন্ডো | 44.8 – 58.4V |
| ফ্লোট চার্জ ভোল্টেজ | 56.0V |
| সর্বোচ্চ একটানা চার্জ কারেন্ট | 160A |
|---|---|
| সর্বোচ্চ একটানা ডিসচার্জ কারেন্ট | 200A |
| সর্বোচ্চ পালস ডিসচার্জ | 300A (১ সেকেন্ড) |
| BMS | 100A স্মার্ট BMS (অফিসিয়াল পাতায় যা লেখা) |
| সাইকেল লাইফ | ৮০০০ সাইকেলের বেশি (+25C, 0.5C, 90% DOD, 60% EOL) |
| যোগাযোগ | RS485 |
|---|---|
| প্যারালেল | ১ থেকে ১৫টি |
| IP রেটিং | IP20 |
| কাজের তাপমাত্রা | -10C থেকে +50C |
| বসানো | দেয়ালে বা মেঝের স্ট্যান্ডে |
| আকার (দৈর্ঘ্য x প্রস্থ x উচ্চতা) | 850 x 560 x 178 mm |
| নেট ওজন | 115.0 kg |
| গ্রস ওজন | 133.0 kg |
কতক্ষণ চলবে, কোন ইনভার্টারে চলবে
হিসাব: ১৬৩৮৪ ওয়াট-ঘণ্টা ÷ আপনার লোড, তারপর ইনভার্টারের ক্ষতি ধরে প্রায় ১০% বাদ। ২০০০ ওয়াটে প্রায় ৭ ঘণ্টা ১৫ মিনিট, ৩০০০ ওয়াটে প্রায় ৪ ঘণ্টা ৫০ মিনিট।
কোন ইনভার্টারে চলবে। কাগজে 200A একটানা মানে প্রায় ৯২০০ ওয়াট AC পর্যন্ত। কিন্তু BMS লেখা 100A, তাতে হলে প্রায় ৪৬০০ ওয়াট। এই গরমিল না মিটলে আমরা 100A ধরেই পরামর্শ দিব।
চার্জ: সর্বোচ্চ ১৬০ অ্যাম্পিয়ারে। ১৬.৩৮ kWh এক রোদে ভরতে প্যানেল অন্তত ৪ থেকে ৫ কিলোওয়াট লাগবে।
যে সীমাবদ্ধতাগুলো জেনে কিনবেন
- ডিসচার্জ 200A লেখা হলেও BMS 100A লেখা। এই গরমিল SAKO থেকে নিশ্চিত না হওয়া পর্যন্ত বড় লোডের পরিকল্পনা করবেন না।
- অফিসিয়াল পাতায় শুধু RS485 লেখা, CAN নেই। কিছু ইনভার্টার CAN চায়, মিলিয়ে নিন।
- ওজন ১১৫ কেজি। দেয়ালে নয়, স্ট্যান্ডে বসানোই নিরাপদ।
- IP20, ঘরের ভিতরে শুকনো জায়গায় বসাতে হবে।
- পরিবহন ও ওঠানোর খরচ আলাদা।
ওয়ারেন্টি ও সাপোর্ট
অফিসিয়াল পণ্য পাতায় ৫ বছরের ওয়ারেন্টি লেখা আছে। ওয়ারেন্টির শর্ত ও দাবি করার নিয়ম কেনার সময় লিখিতভাবে বুঝে নিন।
ইনস্টলেশন, সেটআপ ও পরবর্তী সার্ভিস SurjoX দেয়। প্রশ্ন থাকলে ০১৭১১-৪৫৬১৬৬ নম্বরে কল বা হোয়াটসঅ্যাপ করুন।

















রিভিউ
এখনো কোনো রিভিউ নেই।