সোলার প্যাকেজে ৫% ছাড়, ৩০ অক্টোবর পর্যন্ত।
১ থেকে ১০ কিলোওয়াটের অন-গ্রিড সোলার প্যাকেজ, প্যানেল থেকে ডিসি সুরক্ষা ও ক্যাবল পর্যন্ত সব একসঙ্গে। ব্যাটারি নেই, তাই একই মাপের হাইব্রিডের চেয়ে দাম প্রায় অর্ধেক আর রক্ষণাবেক্ষণও কম।
দিনের বেলা যতটুকু বিদ্যুৎ নিজে খরচ করবেন ততটুকুর বিল বাঁচবে। তবে লোডশেডিংয়ে এই সিস্টেম কিছুই চালাবে না, গ্রিড চলে গেলে অন-গ্রিড ইনভার্টার নিরাপত্তার নিয়মেই নিজে থেকে বন্ধ হয়ে যায়। ব্যাকআপ লাগলে হাইব্রিড প্যাকেজ দেখুন।
ছোট বাসায় ১ কিলোওয়াট, বড় বাড়ি বা দোকানে ৫ কিলোওয়াট, আর থ্রি-ফেজ সংযোগ থাকলে ৮ ও ১০ কিলোওয়াট। নিজের লোড মিলিয়ে দেখতে সোলার ক্যালকুলেটর।
Tap anywhere to close · Pinch to zoom on mobile