Good Luck · হাইব্রিড সোলার ইনভার্টার · ১২V
Good Luck 1.5kW হাইব্রিড সোলার ইনভার্টার
ছোট বাড়ি, স্টুডিও ফ্ল্যাট বা দোকানের জন্য ১,৫০০ ওয়াটের হাইব্রিড ইনভার্টার। এই হাইব্রিড ইনভার্টার একসাথে তিনটা সামলায়: সোলার, ব্যাটারি আর গ্রিড। দিনে সোলার দিয়ে ঘর চালায় আর ব্যাটারি চার্জ করে, রাতে বা লোডশেডিংয়ে ব্যাটারি থেকে চালায়, আর দুটোতেই না কুলালে গ্রিড থেকে টেনে নেয়।
- ১,৫০০ Wরেটেড ক্ষমতা
- ১২ Vসিস্টেম ভোল্টেজ
- MPPTচার্জ কন্ট্রোলার বিল্ট-ইন
- ২ বছরওয়ারেন্টি
প্রধান বৈশিষ্ট্য
- বিল্ট-ইন MPPT চার্জ কন্ট্রোলারআলাদা চার্জ কন্ট্রোলার কিনতে হয় না। MPPT হওয়ায় মেঘলা দিনে বা সকাল-বিকেলে সাধারণ PWM কন্ট্রোলারের চেয়ে বেশি শক্তি তুলে আনে।
- পাওয়ার ব্যাকআপ সুইচিংগ্রিড চলে গেলে নিজে থেকেই ব্যাটারিতে চলে যায়, ঘরে কারেন্ট বন্ধ হয় না।
- ১২V সিস্টেম, শুরুর খরচ কমএকটি ১২V ব্যাটারিতেই চলে। পরে একই ভোল্টেজের আরেকটি ব্যাটারি সমান্তরালে যোগ করে ব্যাকআপের সময় বাড়ানো যায়।
- পিওর সাইন ওয়েভ আউটপুটঘরের বিদ্যুতের মতোই মসৃণ কারেন্ট। ফ্রিজ, পাম্প, টিভি বা কম্পিউটারের মতো সংবেদনশীল যন্ত্র নিরাপদে চলে, গুনগুন শব্দ হয় না।
- ৯০ থেকে ২৮০ ভোল্ট পর্যন্ত গ্রিড নেয়যেসব এলাকায় ভোল্টেজ ওঠানামা করে, সেখানেও গ্রিড থেকে চার্জ চালু থাকে। কম ভোল্টেজে ইনভার্টার বারবার ট্রিপ করে না।
- ৫০A পর্যন্ত ফাস্ট চার্জিংব্যাটারি দ্রুত ভরে। রোদ কম থাকা দিনেও পরের লোডশেডিংয়ের আগে ব্যাকআপ তৈরি হয়ে যায়।
স্পেসিফিকেশন
| রেটেড ক্ষমতা | ১,৫০০ W |
|---|---|
| আউটপুট ওয়েভফর্ম | পিওর সাইন ওয়েভ |
| সিস্টেম ভোল্টেজ | ১২ V |
| সোলার চার্জ কন্ট্রোলার | MPPT, বিল্ট-ইন |
| সর্বোচ্চ ব্যাটারি চার্জ কারেন্ট | ৫০ A |
| AC ইনপুট রেঞ্জ | ৯০ V থেকে ২৮০ V |
| ডিসপ্লে | স্মার্ট LCD |
| সুরক্ষা | ওভারলোড, শর্ট সার্কিট ও তাপমাত্রা |
| ব্যাকআপ সুইচিং | আছে |
| ওয়ারেন্টি | ২ বছর |
টেবিলটি ডানে সরিয়ে দেখুন
উপরের মানগুলো প্রস্তুতকারকের নিজস্ব তথ্য থেকে নেওয়া। সর্বোচ্চ কত ওয়াট প্যানেল নেবে আর MPPT-র ভোল্টেজ রেঞ্জ কত, এই দুটি মান প্রস্তুতকারক প্রকাশ করেনি, তাই আমরা লিখিনি। প্যানেলের মাপ ঠিক করার আগে +৮৮০ ১৭১১ ৪৫৬১৬৬ নম্বরে জেনে নিন, আমরা সরবরাহকারীর কাছ থেকে যাচাই করে জানাব।
কোথায় ব্যবহার হয়
এই ইনভার্টারটি আমাদের ১.৫ কিলোওয়াট হাইব্রিড সোলার প্যাকেজ-এ ব্যবহার হয়। সেখানে প্যানেল, LiFePO4 ব্যাটারি আর ডিসি সুরক্ষাসহ পুরো সিস্টেম একসঙ্গে পাওয়া যায়, আলাদা কিনলে যা পড়ত তার চেয়ে ৫% কম দামে।















রিভিউ
এখনো কোনো রিভিউ নেই।