কমপ্লিট সোলার প্যাকেজ কিনতে গিয়ে প্রথম সিদ্ধান্তটাই হলো মাপ — ৩, ৫ নাকি ১০ কিলোওয়াট? ছোট উত্তর: ফ্যান-লাইট-ফ্রিজ চললে ৩ কিলোওয়াট, সঙ্গে ১ টন এসি চাইলে ৫, আর একাধিক এসি বা ছোট অফিস হলে ১০। নিচে তিনটি প্যাকেজের আসল দাম ও হিসাব পাশাপাশি রাখা হলো, যাতে সিদ্ধান্তটা আপনি নিজেই নিতে পারেন।
তিনটি প্যাকেজের মূল পার্থক্য কী?
তিনটিই একই ছাঁচের হাইব্রিড সিস্টেম — LONGi 620W প্যানেল, LVTOPSUN হাইব্রিড ইনভার্টার, LiFePO4 ব্যাটারি, ডিসি সুরক্ষা ও ক্যাবল। পার্থক্য শুধু মাপে:
| ৩ কিলোওয়াট | ৫ কিলোওয়াট | ১০ কিলোওয়াট | |
|---|---|---|---|
| দাম | ৳২,১২,৫০০ | ৳৩,৬১,৯০০ | ৳৫,৯৩,১০০ |
| প্যানেল | ৫টি × 620W (৩,১০০W) | ৮টি × 620W (৪,৯৬০W) | ১৬টি × 620W (৯,৯২০W) |
| হাইব্রিড ইনভার্টার | ৪ kW | ৬ kW | ১২ kW |
| LiFePO4 ব্যাটারি | ৫.১২ kWh | ১০.২৪ kWh | ১৬.০৭ kWh |
| দিনে ইউনিট (সারা বছরের গড়) | ১১.১ | ১৭.৮ | ৩৫.৬ |
| দিনে ইউনিট (বর্ষার মেঘলা দিন) | ৪.৪ | ৭.০ | ১৩.৯ |
| ৫০০W লোডে ব্যাকআপ | ৭.৪ ঘণ্টা | ১৬.৬ ঘণ্টা | ২৬.০ ঘণ্টা |
| আলাদা কেনার চেয়ে সাশ্রয় | ৳১১,১৭৭ | ৳১৯,০২৭ | ৳৩১,২৫৪ |
সব সংখ্যা প্যাকেজগুলোর নিজ নিজ পেজে প্রকাশিত হিসাব থেকে নেওয়া — সেখানে প্রতিটি যন্ত্রাংশের আলাদা দাম আর মিলের হিসাবও খোলাখুলি দেওয়া আছে।
কোন বাসার জন্য কোনটা?
৩ কিলোওয়াট ছোট পরিবারের জন্য — ফ্যান, লাইট, ফ্রিজ, টিভি; এসি ছাড়া। ৫ কিলোওয়াট মাঝারি বাসার জন্য — উপরের সবকিছুর সঙ্গে ১ টন ইনভার্টার এসি; বিস্তারিত দেখুন ৫ কিলোওয়াটে কী কী চলবে লেখায়। ১০ কিলোওয়াট বড় বাসা, ডুপ্লেক্স বা ছোট অফিসের জন্য — একাধিক এসি, পাম্প, ভারী লোড।
প্রতি ওয়াট হিসাবে কোনটা সাশ্রয়ী?
দামকে প্যানেলের মোট ওয়াট দিয়ে ভাগ করলে: ৩ কিলোওয়াটে প্রতি ওয়াট প্রায় ৳৬৮.৫, ৫ কিলোওয়াটে প্রায় ৳৭৩, আর ১০ কিলোওয়াটে প্রায় ৳৫৯.৮ — অর্থাৎ ১০ কিলোওয়াটই সবচেয়ে সাশ্রয়ী। ৫ কিলোওয়াটের সংখ্যাটা বড় দেখানোর কারণ লুকোনো নয়: ওই প্যাকেজে প্যানেলের অনুপাতে ব্যাটারি সবচেয়ে বেশি (৪.৯৬ কিলোওয়াট অ্যারের সঙ্গে ১০.২৪ কিলোওয়াট-ঘণ্টা), তাই রাতের ব্যাকআপও তিনটির মধ্যে অনুপাতে সবচেয়ে লম্বা।
বর্ষাকালে পার্থক্যটা কেমন দাঁড়ায়?
মেঘলা দিনে তিনটি সিস্টেমই গড়ের প্রায় ৪০ শতাংশের নিচে নেমে আসে — ৩ কিলোওয়াটে ৪.৪, ৫-এ ৭, ১০-এ ১৩.৯ ইউনিট। তাই মাপ বাছার সময় নিয়মটা মনে রাখুন: আপনার দৈনিক লোড যদি কোনো প্যাকেজের বর্ষার সংখ্যার কাছাকাছি হয়, এক ধাপ বড়টা নেওয়াই নিরাপদ।
ছাদে কত জায়গা লাগবে?
মোটা দাগে ১ কিলোওয়াটের জন্য ৬০–৭০ বর্গফুট ছায়ামুক্ত জায়গা ধরলে — ৩ কিলোওয়াটে প্রায় ২০০, ৫-এ প্রায় ৩৫০, ১০-এ প্রায় ৬৫০ বর্গফুট। পানির ট্যাংক বা পাশের বিল্ডিংয়ের ছায়া পড়লে উৎপাদন কমে, তাই জায়গাটা আগেই মেপে নেওয়া ভালো।
এখনো সিদ্ধান্ত নিতে পারছেন না?
সোলার একবার কেনার জিনিস — তাড়াহুড়ো করার দরকার নেই। সোলার ক্যালকুলেটরে নিজের যন্ত্রগুলো যোগ করে দেখুন, আর খরচটা কত দিনে উঠে আসবে জানতে পেব্যাকের হিসাব লেখাটা পড়ুন। অথবা ০১৭১১-৪৫৬১৬৬ নম্বরে কল করুন — লোড হিসাব করে বলে দেব কোন প্যাকেজটা ঠিক, আর কোনটা আসলে দরকার নেই। পরামর্শ ফ্রি।

মন্তব্য করুন