SAKO · LiFePO4 লিথিয়াম ব্যাটারি প্যাক · Li-Sun সিরিজ
পণ্য পরিচিতি
SAKO Li-Sun 51.2V 100Ah একটি ৪৮ ভোল্ট সোলার সিস্টেমের জন্য তৈরি লিথিয়াম ব্যাটারি প্যাক। দেয়ালে ঝুলিয়ে বা মেঝের স্ট্যান্ডে বসানো যায়।
ধারণক্ষমতা ৫.১২ কিলোওয়াট-ঘণ্টা। ৪৮ ভোল্ট হওয়ায় একই লোডে কারেন্ট ২৪ ভোল্ট সিস্টেমের অর্ধেক, তাই ক্যাবল ও সংযোগে চাপ কম।
অফিসিয়াল পাতায় লেখা, স্ট্যান্ডার্ড BMS-এ SAKO SUNPOLO 6KW ইনভার্টারের প্রোটোকল দেওয়া আছে। অপশনাল স্মার্ট BMS নিলে Deye, Growatt, Voltronic, GOODWE, SMA, SOFAR সহ অন্য ব্র্যান্ডের সঙ্গেও কথা বলে।
একটানা ডিসচার্জ 100A। প্রায় ৫১২০ ওয়াট DC, ইনভার্টারের ক্ষতি বাদ দিলে AC-তে প্রায় ৪৬০০ ওয়াট। আমাদের SUNPOLO-KING 6.2KW পুরো লোডে এর চেয়ে বেশি টানে, নিচে হিসাব দেওয়া আছে।
IP20। ঘরের ভিতরে শুকনো জায়গায় বসানোর জন্য। চার্জের সময় তাপমাত্রা 0C এর নিচে নামলে চলবে না।
- 5.12kWhধারণক্ষমতা
- 51.2Vনমিনাল ভোল্টেজ
- 100Aএকটানা ডিসচার্জ
- ৫ বছরওয়ারেন্টি
প্রধান বৈশিষ্ট্য
- ৫ বছরের ওয়ারেন্টিঅফিসিয়াল পাতায় স্পষ্ট করে লেখা।
- SAKO SUNPOLO প্রোটোকলস্ট্যান্ডার্ড BMS-এ SUNPOLO 6KW ইনভার্টারের প্রোটোকল দেওয়া।
- CAN, RS485 ও RS232তিন রকম যোগাযোগ পোর্ট।
- অন্য ব্র্যান্ডের সঙ্গেওঅপশনাল স্মার্ট BMS নিলে Deye, Growatt, GOODWE, SMA ইত্যাদি।
- 100A স্মার্ট BMSওভারচার্জ, ওভারডিসচার্জ, ওভারকারেন্ট, শর্ট সার্কিট ও তাপ সুরক্ষা।
- দেয়াল বা স্ট্যান্ডদুইভাবেই বসানো যায়।
টেকনিক্যাল স্পেসিফিকেশন
নিচের সব মান SAKO-এর অফিসিয়াল পণ্য পাতা (sakopower.com) থেকে নেওয়া।
| ব্যাটারির ধরন | LiFePO4 |
|---|---|
| নমিনাল ভোল্টেজ | 51.2V |
| ক্যাপাসিটি | 100Ah |
| এনার্জি | 5120Wh (5.12kWh) |
| ভোল্টেজ উইন্ডো | 44.8 – 58.4V |
| ফ্লোট চার্জ ভোল্টেজ | 56.0V |
| সর্বোচ্চ একটানা চার্জ কারেন্ট | 100A |
|---|---|
| সর্বোচ্চ একটানা ডিসচার্জ কারেন্ট | 100A |
| সর্বোচ্চ পালস ডিসচার্জ | 200A (৩০ সেকেন্ড) |
| BMS | 100A স্মার্ট BMS |
| সাইকেল লাইফ | ৬০০০ সাইকেলের বেশি |
| যোগাযোগ | CAN, RS485, RS232 |
|---|---|
| IP রেটিং | IP20 |
| ডিসচার্জ তাপমাত্রা | -10C থেকে +50C |
| চার্জ তাপমাত্রা | 0C থেকে +50C |
| সংরক্ষণ তাপমাত্রা | 0C থেকে 30C |
| বসানো | দেয়ালে বা মেঝের স্ট্যান্ডে |
| আকার (দৈর্ঘ্য x প্রস্থ x উচ্চতা) | 640 x 390 x 178 mm |
| নেট ওজন | 55.0 kg |
| গ্রস ওজন | 60.0 kg |
কতক্ষণ চলবে, কোন ইনভার্টারে চলবে
হিসাব: ৫১২০ ওয়াট-ঘণ্টা ÷ আপনার লোড, তারপর ইনভার্টারের ক্ষতি ধরে প্রায় ১০% বাদ। ১০০০ ওয়াটে প্রায় ৪ ঘণ্টা ৩০ মিনিট, ২০০০ ওয়াটে প্রায় ২ ঘণ্টা ১৫ মিনিট।
SUNPOLO-KING 6.2KW এর সঙ্গে। ওই ইনভার্টার পুরো 6200W লোডে ব্যাটারি থেকে প্রায় 144 অ্যাম্পিয়ার টানে, এই প্যাকের সীমা 100A। তাই পুরো লোড একটানা চালাতে চাইলে দুটি প্যাক প্যারালেলে লাগবে। একটি প্যাকে প্রায় ৪৬০০ ওয়াট পর্যন্ত AC লোড চলবে।
চার্জ: সর্বোচ্চ ১০০ অ্যাম্পিয়ারে। ৫১২০Wh পূর্ণ করতে প্যানেল অন্তত ২ কিলোওয়াট রাখা ভালো, নাহলে এক রোদে ভরবে না।
যে সীমাবদ্ধতাগুলো জেনে কিনবেন
- একটানা ডিসচার্জ 100A। 6KW শ্রেণীর ইনভার্টার পুরো লোডে চালাতে একটি প্যাক যথেষ্ট নয়।
- IP20, ঘরের ভিতরে শুকনো জায়গায় বসাতে হবে।
- চার্জের সময় তাপমাত্রা 0C এর নিচে নামা চলবে না।
- ওজন ৫৫ কেজি। দেয়ালে বসালে শক্ত দেয়াল ও গাঁথুনি লাগবে।
- অন্য ব্র্যান্ডের ইনভার্টারের সঙ্গে যোগাযোগের জন্য অপশনাল স্মার্ট BMS লাগে, সেটি স্ট্যান্ডার্ড নয়।
ওয়ারেন্টি ও সাপোর্ট
অফিসিয়াল পণ্য পাতায় ৫ বছরের ওয়ারেন্টি লেখা আছে। ওয়ারেন্টির শর্ত ও দাবি করার নিয়ম কেনার সময় লিখিতভাবে বুঝে নিন।
ইনস্টলেশন, সেটআপ ও পরবর্তী সার্ভিস SurjoX দেয়। প্রশ্ন থাকলে ০১৭১১-৪৫৬১৬৬ নম্বরে কল বা হোয়াটসঅ্যাপ করুন।











রিভিউ
এখনো কোনো রিভিউ নেই।