সোলার প্যাকেজে ৫% ছাড়, ৩০ অক্টোবর পর্যন্ত।
Inhenergy · কেনার গাইড
SurjoX-এ এখন ৮টি Inhenergy থ্রি-ফেজ অন-গ্রিড ইনভার্টার, দাম ৳৬৭,৭০০ থেকে ৳২,১৮,৫০০। সবগুলো ব্যাটারি ছাড়া চলে: কাজ দিনের বিদ্যুৎ বিল কমানো আর নেট মিটারিংয়ে বাড়তি বিদ্যুৎ বিক্রি।
টেবিলের দাম প্রতিটা পণ্যের পাতা থেকে সরাসরি আসে।
| মডেল | ব্র্যান্ড | দাম | স্টক |
|---|---|---|---|
| Inhenergy SI-5K-T2 থ্রি-ফেজ অন-গ্রিড ইনভার্টার | Inhenergy | ৳৬৭,৭০০ | আছে |
| Inhenergy SI-8K-T2 থ্রি-ফেজ অন-গ্রিড ইনভার্টার | Inhenergy | ৳৮২,০০০ | আছে |
| Inhenergy SI-10K-T2 থ্রি-ফেজ অন-গ্রিড ইনভার্টার | Inhenergy | ৳৮৭,৪০০ | আছে |
| Inhenergy SI-12K-T2 থ্রি-ফেজ অন-গ্রিড ইনভার্টার | Inhenergy | ৳৯২,৯০০ | আছে |
| Inhenergy SI-15K-T2 থ্রি-ফেজ অন-গ্রিড ইনভার্টার | Inhenergy | ৳১,০৩,৮০০ | আছে |
| Inhenergy SI-20K-T2 থ্রি-ফেজ অন-গ্রিড ইনভার্টার | Inhenergy | ৳১,১৪,৮০০ | আছে |
| Inhenergy SI-30K-T2 থ্রি-ফেজ অন-গ্রিড ইনভার্টার | Inhenergy | ৳১,৫৮,৫০০ | আছে |
| Inhenergy SI-50K-T2 থ্রি-ফেজ অন-গ্রিড ইনভার্টার | Inhenergy | ৳২,১৮,৫০০ | আছে |
সব মান Inhenergy-র অফিসিয়াল ডেটাশিট থেকে। প্রতিটা মডেলে কয়টা প্যানেল কীভাবে সাজাবেন, তার হিসাব মডেলের পাতায় আছে, আমাদের LONGi 620W প্যানেল ধরে।
| মডেল | রেটেড আউটপুট | সর্বোচ্চ প্যানেল | MPPT | সর্বোচ্চ দক্ষতা | স্রেডা তালিকা |
|---|---|---|---|---|---|
| SI-5K-T2 | ৫,০০০ W | ৬,৫০০ Wp | ২ | ৯৮.২% | আছে |
| SI-8K-T2 | ৮,০০০ W | ১০,৪০০ Wp | ২ | ৯৮.২% | আছে |
| SI-10K-T2 | ১০,০০০ W | ১৩,০০০ Wp | ২ | ৯৮.২% | আছে |
| SI-12K-T2 | ১২,০০০ W | ১৫,৬০০ Wp | ২ | ৯৮.২% | আছে |
| SI-15K-T2 | ১৫,০০০ W | ১৯,৫০০ Wp | ২ | ৯৮.৫% | আছে |
| SI-20K-T2 | ২০,০০০ W | ২৬,০০০ Wp | ২ | ৯৮.৫% | আছে |
| SI-30K-T2 | ৩০,০০০ W | ৩৯,০০০ Wp | ২ | ৯৮.৫% | আছে |
| SI-50K-T2 | ৫০,০০০ W | ৬৫,০০০ Wp | ৩ | ৯৮.৫% | নেই |
বাংলাদেশে নেট মিটারিং করতে চাইলে ইনভার্টারের মডেল স্রেডার অনুমোদিত তালিকায় থাকতে হয়। ক্রমিক নম্বর প্রতিটা মডেলের পাতায় দেওয়া আছে।
নিয়ম আর মাসে কত টাকা আসতে পারে তার হিসাব আছে নেট মিটারিং লেখায়। কারখানার জন্য দেখুন কারখানার ছাদে সোলার।
Inhenergy-র সব মডেল থ্রি-ফেজ, ৪০০ V। কোন সংযোগ আছে তা বিদ্যুৎ বিল বা মিটারে লেখা থাকে।
এই সিরিজে ব্যাটারির কোনো পোর্ট নেই, আর গ্রিড চলে গেলে নিরাপত্তার কারণে অন-গ্রিড ইনভার্টার বন্ধ হয়ে যায়। লোডশেডিংয়ে চালাতে চাইলে হাইব্রিড ইনভার্টার দেখুন।
না। এই সিরিজে ব্যাটারির কোনো পোর্ট নেই, আর গ্রিড চলে গেলে নিরাপত্তার কারণে ইনভার্টারও বন্ধ হয়ে যায়। লোডশেডিংয়ে চালাতে হাইব্রিড ইনভার্টার লাগবে।
না। SI-50K-T2 স্রেডার অনুমোদিত তালিকায় নেই, তাই বিতরণ কোম্পানি আবেদন নেবে না। নেট মিটারিং লাগলে দুটি SI-30K-T2 নিন।
Inhenergy-র ডেটাশিট অনুযায়ী সব সিরিজে স্ট্যান্ডার্ড ৫ বছর। বাংলাদেশে ওয়ারেন্টির শর্ত ও প্রক্রিয়া কেনার আগে ০১৭১৭-১৪৮৭৬৫-এ আমাদের সাথে নিশ্চিত করে নিন।
মিটারের ফেজ, ছাদের মাপ আর মাসের বিল জানালেই কোন মডেল লাগবে বলে দেওয়া যায়। কোনো খরচ নেই।
শোরুম: কাপ্তান বাজার কমপ্লেক্স, ভবন ০১ (২য় তলা), দোকান নং ১৮৯, ঢাকা ১২০৩ · শনি–বৃহস্পতি সকাল ১০টা – রাত ৮টাTap anywhere to close · Pinch to zoom on mobile