সোলার প্যাকেজে ৫% ছাড়, ৩০ অক্টোবর পর্যন্ত
আমাদের সম্পর্কে
যোগাযোগ
সোলার গাইড
শোরুম: কাপ্তান বাজার, ঢাকা
কল: ০১৭১১-৪৫৬১৬৬
SurjoX
  • সব ক্যাটাগরি
    • সোলার প্যাকেজ
      • হাইব্রিড সোলার প্যাকেজ
      • অন-গ্রিড সোলার প্যাকেজ
    • সোলার প্যানেল
    • ইনভার্টার
      • হাইব্রিড ইনভার্টার
      • অন-গ্রিড ইনভার্টার
      • অফ-গ্রিড ইনভার্টার
      • অন ও অফ-গ্রিড ইনভার্টার
    • লিথিয়াম ব্যাটারি
      • ৫১.২ভোল্ট LiFePO4 ব্যাটারি
      • ২৫.৬ভোল্ট LiFePO4 ব্যাটারি
      • ১২.৮ভোল্ট LiFePO4 ব্যাটারি
    • পোর্টেবল পাওয়ার স্টেশন
    • সোলার স্ট্রিট লাইট
    • চার্জ কন্ট্রোলার
    • সোলার ডিসি প্রোটেকশন ডিভাইস
    • সোলার এনার্জি মিটার
    • ডিসি ক্যাবল
    • সব প্রোডাক্ট দেখুন
সোলার প্যানেল ইনভার্টার লিথিয়াম ব্যাটারি স্ট্রিট লাইট

আপনার জন্য রিফ্রেশ

লগইন
লগইন রেজিস্টার

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার অ্যাকাউন্ট পরিচালনা ও সাপোর্ট দেওয়ার জন্য আপনার তথ্য ব্যবহার করা হবে। বিস্তারিত আমাদের প্রাইভেসি পলিসি-তে।

লগইন
উইশলিস্ট

উইশলিস্টে কোনো প্রোডাক্ট নেই।

শপে ফিরুন

উইশলিস্ট দেখুন সবগুলো কার্টে নিন

0 উইশলিস্ট
কার্ট

কার্টে কোনো প্রোডাক্ট নেই।

শপে ফিরুন
শপিং কার্ট (0)
সাবটোটাল: ৳ ০

কার্ট দেখুনচেকআউট

0 কার্ট ৳ ০
SurjoX
মেনু ক্যাটাগরি
  • হোম
  • সব প্রোডাক্ট
  • সোলার ক্যালকুলেটর
  • সোলার গাইড
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • অন্যান্য
  • চার্জ কন্ট্রোলার
  • ডিসি ক্যাবল
  • পোর্টেবল পাওয়ার স্টেশন
  • সোলার এনার্জি মিটার
  • সোলার ও এনার্জি স্টোরেজ
    • ইনভার্টার
      • অন ও অফ-গ্রিড ইনভার্টার
      • অন-গ্রিড ইনভার্টার
      • অফ-গ্রিড ইনভার্টার
      • হাইব্রিড ইনভার্টার
    • লিথিয়াম ব্যাটারি
      • ১২.৮ভোল্ট LiFePO4 ব্যাটারি
      • ২৫.৬ভোল্ট LiFePO4 ব্যাটারি
      • ৫১.২ভোল্ট LiFePO4 ব্যাটারি
  • সোলার ডিসি প্রোটেকশন ডিভাইস
  • সোলার প্যাকেজ
    • অন-গ্রিড সোলার প্যাকেজ
    • হাইব্রিড সোলার প্যাকেজ
  • সোলার প্যানেল
  • সোলার স্ট্রিট লাইট

ফলো করুন:

Facebook Whatsapp
মেনু
  • সোলার প্যাকেজ
    • হাইব্রিড সোলার প্যাকেজ
    • অন-গ্রিড সোলার প্যাকেজ
  • সোলার প্যানেল
  • ইনভার্টার
    • হাইব্রিড ইনভার্টার
    • অন-গ্রিড ইনভার্টার
    • অফ-গ্রিড ইনভার্টার
    • অন ও অফ-গ্রিড ইনভার্টার
  • লিথিয়াম ব্যাটারি
    • ৫১.২ভোল্ট LiFePO4 ব্যাটারি
    • ২৫.৬ভোল্ট LiFePO4 ব্যাটারি
    • ১২.৮ভোল্ট LiFePO4 ব্যাটারি
  • পোর্টেবল পাওয়ার স্টেশন
  • সোলার স্ট্রিট লাইট
  • সোলার ক্যালকুলেটর
হোম সোলার ও এনার্জি স্টোরেজ ইনভার্টার অন-গ্রিড ইনভার্টার

SolaX X3-MIC-10K-G2 থ্রি-ফেজ অন-গ্রিড ইনভার্টার | ১০ কিলোওয়াট, স্রেডা অনুমোদিত

Sale 5%
SolaX X3-MIC-10K-G2 থ্রি-ফেজ অন-গ্রিড ইনভার্টার
SolaX X3-MIC-10K-G2 সামনে থেকে
SolaX X3-MIC-10K-G2 পাশ থেকে
SolaX · SOLAX-X3-MIC-10K-G2কাপ্তান বাজার শোরুমে দেখে কিনুন
  • SolaX X3-MIC-10K-G2 থ্রি-ফেজ অন-গ্রিড ইনভার্টার
  • SolaX X3-MIC-10K-G2 সামনে থেকে
  • SolaX X3-MIC-10K-G2 পাশ থেকে

SolaX X3-MIC-10K-G2 থ্রি-ফেজ অন-গ্রিড ইনভার্টার | ১০ কিলোওয়াট, স্রেডা অনুমোদিত

এসকেইউ: SOLAX-X3-MIC-10K-G2
ব্র্যান্ড: SolaX
ওয়ারেন্টি: ব্র্যান্ড অনুযায়ী
৳ ৮৭,৪০০৫% ছাড়
৳ ৯২,০০০৪,৬০০৳ সাশ্রয় হচ্ছে
স্টকে আছে
এখনো কোনো রিভিউ নেই। কিনে থাকলে প্রথম রিভিউটা আপনিই লিখুন।রিভিউ লিখুন

SolaX X3-MIC-10K-G2 থ্রি-ফেজ অন-গ্রিড সোলার ইনভার্টার, দাম ৳ ৮৭,৪০০ (৫% ছাড়ে)। ১০,০০০ W আউটপুট, ২০ kWp পর্যন্ত প্যানেল, ২টি MPPT, ৯৮.৩% দক্ষতা, IP66, ২ বছরের ওয়ারেন্টি। স্রেডার নেট মিটারিং থ্রি-ফেজ অনুমোদিত তালিকায় আছে, ক্রমিক ১৫৯।

অথবা
হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

প্রোডাক্টের নাম আর লিংক মেসেজে বসানো থাকবে, কিছু টাইপ করতে হবে না।

SurjoX শোরুম থেকে পিকআপকাপ্তান বাজার, ঢাকা। আজই পিকআপ করা যাবেফ্রি
কুরিয়ার / এজেন্ট ডেলিভারিডেলিভারি এজেন্ট আপনার ঠিকানায় পৌঁছে দেবে২–৩ দিন

পেমেন্ট মেথড

bKashNagadRocketVisaMastercardব্যাংক ট্রান্সফারক্যাশ অন ডেলিভারি
বিবরণ
অতিরিক্ত তথ্য
রিভিউ (0)

SolaX · থ্রি-ফেজ অন-গ্রিড ইনভার্টার · X3-MIC G2 সিরিজ

SolaX X3-MIC-10K-G2 থ্রি-ফেজ অন-গ্রিড সোলার ইনভার্টার


১০ কিলোওয়াট রেটেড আউটপুটের থ্রি-ফেজ স্ট্রিং ইনভার্টার। ছাদের প্যানেলের ডিসি বিদ্যুৎকে ৪০০ V থ্রি-ফেজ এসি বানিয়ে সরাসরি ভবনের লাইনে ছাড়ে, বাড়তি থাকলে নেট মিটার হয়ে গ্রিডে যায়। ব্যাটারির কোনো পোর্ট নেই। থ্রি-ফেজ সংযোগওয়ালা বাড়ি, দোকান, অফিস বা ছোট কারখানার জন্য।

বাংলাদেশে নেট মিটারিং করতে চাইলে ইনভার্টারের মডেল স্রেডার অনুমোদিত তালিকায় থাকতে হয়। X3-MIC-10K-G2 থ্রি-ফেজ তালিকায় আছে, নিচে ক্রমিক নম্বরসহ দেওয়া আছে।

  • ১০,০০০ Wরেটেড এসি আউটপুট
  • ২০ kWpসর্বোচ্চ প্যানেল
  • ২টিMPPT ট্র্যাকার
  • ৯৮.৩%সর্বোচ্চ দক্ষতা

নিচের সব মান SolaX-এর অফিসিয়াল সাইট solaxpower.com-এর X3-MIC G2 ডেটাশিট (V3.1) থেকে নেওয়া।

নেট মিটারিংয়ের জন্য যেটা সবচেয়ে জরুরি

স্রেডার অনুমোদিত তালিকায় আছে


বিতরণ কোম্পানি (DPDC, DESCO, NESCO, BREB, PDB) নেট মিটারিংয়ের আবেদন যাচাই করার সময় ইনভার্টারের হুবহু মডেল নম্বর স্রেডার অনুমোদিত তালিকার সাথে মেলায়। মডেল তালিকায় না থাকলে আবেদন আটকে যায়, ব্র্যান্ড যত পরিচিতই হোক।

যা তালিকায় লেখা আছে মান
ক্রমিক নম্বর ১৫৯
ব্র্যান্ড Solax
মডেল নম্বর X3-MIC-10K-G2
ক্যাপাসিটি 10 kW
মান BDS IEC 61727:2020, BDS IEC 62116:2020, BDS IEC 62109-1:2016, BDS IEC 62109-2:2016
টেস্টিং ল্যাব BSTI, Ref# 2379
তারিখ ০৩ ডিসেম্বর ২০২৪
তালিকা থ্রি-ফেজ গ্রিড টাই ইনভার্টার

টেবিলটি ডানে সরিয়ে দেখুন

  • তালিকাটি স্রেডার নিজস্ব সাইটে আছে, ঠিকানা nsrra.sreda.gov.bd/solar/nem/gti3ph। মডেল নম্বরের ঘরে X3-MIC লিখে খুঁজলে সরাসরি পাবেন।
  • তালিকা সময়ে সময়ে বদলায়। আবেদনের দিন তালিকাটি আবার দেখে নেওয়া ভালো।
  • ইনভার্টার অনুমোদিত হওয়া মানেই আবেদন মঞ্জুর নয়। ছাদের সিস্টেম আপনার অনুমোদিত লোডের নির্দিষ্ট শতাংশের মধ্যে থাকতে হবে, আর থ্রি-ফেজ নেট মিটার আলাদাভাবে বসাতে হবে।
  • নেট মিটারিংয়ের পুরো নিয়ম, খরচ আর কোন হারে বিল সমন্বয় হয়, সেটা ছাদের সোলার ও নেট মিটারিং লেখাটায় বিস্তারিত আছে।

প্রধান বৈশিষ্ট্য


  • ২০০% পর্যন্ত প্যানেল বসানো যায়রেটেড আউটপুট ১০,০০০ W হলেও প্যানেল লাগানো যায় ২০ kWp পর্যন্ত। সকাল-বিকেলের কম রোদেও তাই ভালো আউটপুট পাওয়া যায়।
  • ১১০% এসি ওভারলোডরেটেড ১০,০০০ W হলেও সর্বোচ্চ ১১,০০০ VA পর্যন্ত আউটপুট দিতে পারে, দুপুরের ভালো রোদে ক্লিপিং কম হয়।
  • থ্রি-ফেজ আউটপুট, ৪০০ Vতিন ফেজে সমানভাবে বিদ্যুৎ ছাড়ে (3/N/PE)। থ্রি-ফেজ মিটারওয়ালা ভবনে সিঙ্গেল-ফেজ ইনভার্টার দিয়ে যে ফেজ-ভারসাম্যের ঝামেলা হয়, সেটা এখানে নেই।
  • দুটি আলাদা MPPT, চওড়া ভোল্টেজ রেঞ্জMPPT রেঞ্জ ১২০ থেকে ৯৮০ V, স্টার্ট-আপ ১৫০ V। ছাদের দুই দিকে মুখ করা প্যানেল আলাদা স্ট্রিংয়ে বসানো যায়, একদিকে ছায়া পড়লে অন্য দিকের উৎপাদন কমে না।
  • প্রতি MPPT-তে ১৬ ALONGi 620W-এর মতো আজকের বড় প্যানেলের কাজের কারেন্ট ১৫.১৬ A, সীমার ভেতরে। ইনপুট ১-এ দরকার হলে দুটো স্ট্রিং দেওয়ার অপশন আছে (৩২ A পর্যন্ত)।
  • বিল্ট-ইন এক্সপোর্ট পাওয়ার কন্ট্রোলনেট মিটারিং না থাকলে বা গ্রিডে কম পাঠাতে চাইলে মিটার লাগিয়ে এক্সপোর্ট সীমিত বা শূন্য রাখা যায়।
  • ডিসি ও এসি দুই দিকেই সার্জ প্রোটেকশনডিসি দিকে টাইপ II বিল্ট-ইন, এসি দিকে টাইপ II অপশনাল। বজ্রপাতপ্রবণ এলাকায় বাইরের এসপিডি তবু বসানো ভালো।
  • IP66 আবরণধুলা ঢোকে না, জোরালো পানির ঝাপটাতেও ভেতরে পানি যায় না। বারান্দা বা বাইরের দেয়ালে বসানো যায়, তবে সরাসরি রোদে না রাখাই ভালো।
  • স্মার্ট এয়ার কুলিং১০K মডেলে ডেটাশিট অনুযায়ী স্মার্ট এয়ার কুলিং, দরকার হলে তবেই ফ্যান ঘোরে। রাতে নিজস্ব খরচ ৩ ওয়াটের কম।
  • ২৪ ঘণ্টা মনিটরিংWiFi, LAN বা 4G ডংগল লাগালে SolaX Cloud অ্যাপে মোবাইল থেকে উৎপাদন দেখা যায়।

অফিসিয়াল ডেটাশিট থেকে

টেকনিক্যাল স্পেসিফিকেশন


ডিসি ইনপুট, প্যানেলের দিক

সর্বোচ্চ সুপারিশকৃত প্যানেল অ্যারে ২০ kWp
সর্বোচ্চ পিভি ভোল্টেজ ১,০০০ V
রেটেড পিভি ভোল্টেজ ৬৪০ V
কাজের ভোল্টেজ রেঞ্জ ১০০ থেকে ৯৮৫ V
MPPT ভোল্টেজ রেঞ্জ ১২০ থেকে ৯৮০ V
স্টার্ট-আপ ভোল্টেজ ১৫০ V
MPPT ট্র্যাকার ২টি, প্রতিটিতে ১টি স্ট্রিং (ইনপুট ১-এ দুই স্ট্রিং অপশনাল)
প্রতি MPPT সর্বোচ্চ ইনপুট কারেন্ট ১৬ A / ১৬ A (দুই স্ট্রিং অপশনে ইনপুট ১: ৩২ A)
প্রতি MPPT সর্বোচ্চ শর্ট সার্কিট কারেন্ট ২০ A / ২০ A (দুই স্ট্রিং অপশনে ইনপুট ১: ৪০ A)

টেবিলটি ডানে সরিয়ে দেখুন

এসি আউটপুট, গ্রিডের দিক

রেটেড আউটপুট পাওয়ার ১০,০০০ W
সর্বোচ্চ আউটপুট অ্যাপারেন্ট পাওয়ার ১১,০০০ VA
রেটেড আউটপুট কারেন্ট ১৫.২ A
সর্বোচ্চ একটানা আউটপুট কারেন্ট ১৬.০ A
রেটেড এসি ভোল্টেজ 3/N/PE, ২২০ / ৩৮০ V অথবা ২৩০ / ৪০০ V
রেটেড ফ্রিকোয়েন্সি ৫০ / ৬০ Hz
পাওয়ার ফ্যাক্টর প্রায় ১ (০.৮ ল্যাগিং থেকে ০.৮ লিডিং)
THDi ৩% এর কম (রেটেড পাওয়ারে)

টেবিলটি ডানে সরিয়ে দেখুন

দক্ষতা, সুরক্ষা ও সাধারণ তথ্য

সর্বোচ্চ দক্ষতা ৯৮.৩%
ইউরোপিয়ান দক্ষতা ৯৭.৮%
সুরক্ষা ওভার ও আন্ডার ভোল্টেজ, ডিসি আইসোলেশন, ডিসি রিভার্স পোলারিটি, গ্রিড মনিটরিং, ডিসি ইনজেকশন মনিটরিং, ব্যাক ফিড কারেন্ট মনিটরিং, রেসিডুয়াল কারেন্ট ডিটেকশন, ওভার টেম্পারেচার, এসি ওভারকারেন্ট, এসি শর্ট সার্কিট
অ্যান্টি-আইল্যান্ডিং ফ্রিকোয়েন্সি শিফট পদ্ধতি
সার্জ প্রোটেকশন ডিসি টাইপ II, এসি টাইপ II (অপশনাল)
AFCI আর্ক ফল্ট অপশনাল
আবরণ IP66
কুলিং স্মার্ট এয়ার কুলিং
টপোলজি নন-আইসোলেটেড (ট্রান্সফরমারলেস)
রাতের নিজস্ব খরচ ৩ W এর কম
আর্দ্রতা ০ থেকে ১০০% (কনডেন্সিং)
সর্বোচ্চ উচ্চতা ৪,০০০ মিটার
কমিউনিকেশন RS485, DRM; অপশনাল মিটার
মাপ (চওড়া x উঁচু x পুরু) ৩৪২ x ৪৩৪ x ১৫৬ মিমি
ওজন ১৭.০ কেজি

টেবিলটি ডানে সরিয়ে দেখুন

এসি সার্জ প্রোটেকশন, AFCI আর এসি অক্সিলিয়ারি পাওয়ার সাপ্লাই ডেটাশিটে অপশনাল হিসেবে লেখা। WiFi, LAN বা 4G মনিটরিং ডংগলও আলাদা। আপনার ইউনিটে কোনটা থাকছে, অর্ডারের আগে আমাদের কাছ থেকে নিশ্চিত করে নিন।

কেনার আগে হিসাব

কত প্যানেল লাগাতে পারবেন


নিচের হিসাবটা আমাদের বিক্রি করা LONGi 620W প্যানেল ধরে করা। এই প্যানেলের Voc ৪৮.৭৮ V, Vmp ৪০.৯১ V, Imp ১৫.১৬ A, Isc ১৬.০৫ A।

কত প্যানেল মোট ওয়াট সাজানো ঠান্ডা সকালে স্ট্রিং ভোল্টেজ মন্তব্য
১৬টি ৯,৯২০ W ২ স্ট্রিং x ৮টি ৪০৪ V ইনভার্টারের সমান অ্যারে, ক্লিপিং হবে না
২৪টি ১৪,৮৮০ W ২ স্ট্রিং x ১২টি ৬০৬ V ভারসাম্যপূর্ণ, দিনের বেশি সময় পূর্ণ আউটপুট
৩২টি ১৯,৮৪০ W ২ স্ট্রিং x ১৬টি ৮০৮ V ডেটাশিটের ২০ kWp সীমার কাছাকাছি

টেবিলটি ডানে সরিয়ে দেখুন

  • ভোল্টেজের সীমা। শীতের ঠান্ডা সকালে প্যানেলের ভোল্টেজ বেড়ে যায়। ১০ ডিগ্রি সেলসিয়াস ধরে হিসাব করলে প্রতি প্যানেল ৫০.৫ V। এক স্ট্রিংয়ে ১৯টির বেশি প্যানেল দিলে ১,০০০ V সীমা ছাড়িয়ে যাওয়ার ঝুঁকি থাকে।
  • কারেন্টের সীমা। প্রতি MPPT-তে ১টি করে স্ট্রিং, ১৬ A পর্যন্ত। LONGi 620W-এর কাজের কারেন্ট ১৫.১৬ A, শর্ট সার্কিট কারেন্ট ১৬.০৫ A, দুটোই সীমার ভেতরে।
  • মোট ৩২টি প্যানেলের বেশি নয়। ৬২০ ওয়াটের প্যানেল ধরলে ৩২টিতে ১৯,৮৪০ Wp হয়, ডেটাশিটের সুপারিশকৃত সীমা ২০ kWp।
  • নেট মিটারিংয়ের আলাদা হিসাব। ইনভার্টার যত বড়ই হোক, নেট মিটারিংয়ে বসানো যায় আপনার অনুমোদিত লোডের একটা নির্দিষ্ট শতাংশ পর্যন্ত। আবেদনের আগে বিতরণ কোম্পানির সাথে সেটা মিলিয়ে নিন।

সার্টিফিকেশন


  • বাংলাদেশ, স্রেডা: নেট মিটারিং থ্রি-ফেজ অনুমোদিত ইনভার্টার তালিকায় অন্তর্ভুক্ত, ক্রমিক ১৫৯, BSTI Ref# 2379, তারিখ ০৩ ডিসেম্বর ২০২৪; মান BDS IEC 61727:2020, BDS IEC 62116:2020, BDS IEC 62109-1:2016, BDS IEC 62109-2:2016
  • প্রস্তুতকারকের ঘোষিত মান: VDE4105, EN 50549, AS 4777.2, G98/G99, IEC 61727, IEC 62116, IEC 61683, IEC 60068, EN 50530, NB/T 32004, IEC/EN 62109-1, IEC/EN 62109-2
  • মনে রাখবেন: বাংলাদেশের নিজস্ব গ্রিড কোড এই তালিকায় নেই; সাধারণত IEC 61727 প্রোফাইল ধরে কমিশনিং করা হয়।

ওয়ারেন্টি ও সাপোর্ট


SurjoX থেকে কেনা X3-MIC-10K-G2-এ ২ বছরের ওয়ারেন্টি, ইনভয়েসের তারিখ থেকে গণনা। ওয়ারেন্টি দাবির সময় ইনভয়েস আর ইনভার্টারের গায়ের সিরিয়াল নম্বর লাগবে। ইনস্টলেশন, গ্রিড কোড সেটিং, নেট মিটারিংয়ের কাগজপত্রে সহায়তা আর পরবর্তী সার্ভিস SurjoX দেয়।

প্যাকেজিং ও ডেলিভারি


  • বক্সে যা থাকে: ইনভার্টার ইউনিট, মাউন্টিং ব্র্যাকেট, ডিসি ও এসি কানেক্টর, সংযোগের আনুষঙ্গিক ও ম্যানুয়াল। ডেলিভারির সময় বক্সের তালিকা মিলিয়ে নিন।
  • ডেলিভারি: ৬৪ জেলায় কুরিয়ার বা ট্রাক ডেলিভারির ব্যবস্থা আছে
  • ইনস্টলেশন: ঢাকা ও আশপাশে SurjoX-এর নিজের টিম বসিয়ে দেয়, প্যারামিটার কনফিগারেশনসহ
  • পাইকারি ও প্রজেক্ট অর্ডার: পরিমাণ অনুযায়ী বিশেষ দর; যোগাযোগ ০১৭১১-৪৫৬১৬৬

সাধারণ জিজ্ঞাসা


আমার বাসায় সিঙ্গেল-ফেজ মিটার, এটা চলবে?
না। এটি থ্রি-ফেজ ইউনিট, ৪০০ V লাইন লাগে। সিঙ্গেল-ফেজ সংযোগে SolaX X1-BOOST-5K-G4-এর মতো সিঙ্গেল-ফেজ ইনভার্টার লাগবে। আপনার মিটারে কোন ফেজ, সেটা বিলের কাগজ বা মিটারের গায়ে লেখা থাকে; ছবি পাঠালে আমরা বলে দেব।
ব্যাটারি লাগানো যাবে?
যাবে না। X3-MIC-10K-G2 একটি বিশুদ্ধ অন-গ্রিড স্ট্রিং ইনভার্টার, এতে ব্যাটারির পোর্ট নেই। লোডশেডিংয়ে চলবে না। পরে ব্যাকআপ দরকার হলে থ্রি-ফেজ হাইব্রিড ইনভার্টার লাগবে; প্যানেল, স্ট্রাকচার আর ডিসি সুরক্ষা তখনও কাজে লাগবে।
নেট মিটারিং ছাড়া চালানো যাবে?
যাবে। তখন বাড়তি উৎপাদন গ্রিডে চলে যায় কিন্তু তার কোনো টাকা ফেরত পাওয়া যায় না। মিটার লাগিয়ে বিল্ট-ইন এক্সপোর্ট কন্ট্রোল দিয়ে এক্সপোর্ট শূন্যে রাখা যায়। নেট মিটারিং না থাকলে দিনের লোড অনুযায়ী অ্যারের মাপ ঠিক করা ভালো।
একই দামে আর কোন ১০ kW থ্রি-ফেজ ইনভার্টার আছে?
Inhenergy SI-10K-T2, সেটাও স্রেডার থ্রি-ফেজ তালিকায় আছে। X3-MIC-10K-G2-এর আবরণ IP66 (Inhenergy-তে IP65); Inhenergy-তে পিভি ভোল্টেজ সীমা বেশি (১,১০০ V) আর প্রতি MPPT-তে কারেন্ট বেশি (২০ A)। কোনটা আপনার ছাদে ভালো, প্যানেলের সংখ্যা বললে হিসাব করে দেব।
স্রেডার তালিকায় আছে কি না নিজে দেখব কীভাবে?
nsrra.sreda.gov.bd সাইটে নেট মিটারিং থ্রি-ফেজ ইনভার্টারের তালিকায় মডেল নম্বরের ঘরে X3-MIC লিখে খুঁজলে ক্রমিক ১৫৯ নম্বরে Solax X3-MIC-10K-G2 পাবেন। মডেল নম্বর হুবহু মিলিয়ে দেখবেন, কারণ অনুমোদন মডেল ধরে দেওয়া হয়, ব্র্যান্ড ধরে নয়।
Weight 17 kg
Dimensions 34.2 × 15.6 × 43.4 cm
ব্র্যান্ড SolaX
ধরন

থ্রি-ফেজ অন-গ্রিড স্ট্রিং ইনভার্টার

মডেল

X3-MIC-10K-G2

রেটেড আউটপুট পাওয়ার

10 kW

AC সংযোগ

থ্রি-ফেজ (3/N/PE), 400 V

MPPT সংখ্যা

2

সর্বোচ্চ PV ভোল্টেজ

1,000 V

সর্বোচ্চ প্যানেল অ্যারে

20 kWp

সর্বোচ্চ এফিশিয়েন্সি

98.3%

এনস্লোজার

IP66

মাত্রা

342 × 434 × 156 mm

ওজন

17 kg

স্রেডা অনুমোদন

আছে, ক্রমিক ১৫৯ (থ্রি-ফেজ)

ওয়ারেন্টি

২ বছর

রিভিউ

এখনো কোনো রিভিউ নেই।

Be the first to review “SolaX X3-MIC-10K-G2 থ্রি-ফেজ অন-গ্রিড ইনভার্টার | ১০ কিলোওয়াট, স্রেডা অনুমোদিত” বাতিল করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। আবশ্যক ঘরগুলো চিহ্নিত করা আছে।

হোয়াটসঅ্যাপ
SolaX X3-MIC-10K-G2 থ্রি-ফেজ অন-গ্রিড ইনভার্টার SolaX X3-MIC-10K-G2 থ্রি-ফেজ অ...

৳ ৯২,০০০ Original price was: ৳ ৯২,০০০.৳ ৮৭,৪০০Current price is: ৳ ৮৭,৪০০.

৬৪ জেলায় হোম ডেলিভারি
ব্র্যান্ড ওয়ারেন্টি ও ইনভয়েস সহ
কাপ্তান বাজারে নিজস্ব শোরুম, দেখে কিনুন
ইনস্টলেশন ও সার্ভিসিং SurjoX-এর নিজস্ব টিম
EcoFlow RIVER 3 পোর্টেবল পাওয়ার স্টেশন; অফিসিয়াল প্রোডাক্ট ছবি

EcoFlow RIVER সিরিজ

ছোট ঘরে বড় ব্যাকআপ

সব মডেল

নতুন প্রোডাক্ট

LVTOPSUN LVTS-512314-G4 ৫১.২ ভোল্ট ৩১৪Ah LiFePO4 লিথিয়াম ব্যাটারি

LVTOPSUN LVTS-512314-G4 লিথিয়াম ব্যাটারি | 51.2V, 314Ah, 16.07kWh LiFePO4

৳ ৩,০০,০০০
LVTOPSUN LVTS-512100-NS ৫১.২ ভোল্ট ১০০Ah LiFePO4 লিথিয়াম ব্যাটারি

LVTOPSUN LVTS-512100-NS লিথিয়াম ব্যাটারি | 51.2V, 100Ah, 5.12kWh LiFePO4

৳ ১,০২,০০০
LVTOPSUN LVTS-256100 ২৫.৬ ভোল্ট ১০০Ah LiFePO4 লিথিয়াম ব্যাটারি

LVTOPSUN LVTS-256100 লিথিয়াম ব্যাটারি | 25.6V, 100Ah, 2.56kWh LiFePO4

৳ ৬৩,৬০০

একই ক্যাটাগরির আরও প্রোডাক্ট

সব প্রোডাক্ট
SolaX X1-BOOST-5K-G4 সিঙ্গেল-ফেজ অন-গ্রিড সোলার ইনভার্টার
অন-গ্রিড ইনভার্টার

SolaX X1-BOOST-5K-G4 সিঙ্গেল-ফেজ অন-গ্রিড ইনভার্টার | ৫ কিলোওয়াট, স্রেডা অনুমোদিত

৳ ৩৭,০০০
- 5%
Inhenergy SI-8K-T2 থ্রি-ফেজ অন-গ্রিড ইনভার্টার
অন-গ্রিড ইনভার্টার

Inhenergy SI-8K-T2 থ্রি-ফেজ অন-গ্রিড ইনভার্টার | ৮ কিলোওয়াট, স্রেডা অনুমোদিত

৳ ৮৬,৩০০ Original price was: ৳ ৮৬,৩০০.৳ ৮২,০০০Current price is: ৳ ৮২,০০০.
- 5%
Inhenergy SI-10K-T2 থ্রি-ফেজ অন-গ্রিড ইনভার্টার
অন-গ্রিড ইনভার্টার

Inhenergy SI-10K-T2 থ্রি-ফেজ অন-গ্রিড ইনভার্টার | ১০ কিলোওয়াট, স্রেডা অনুমোদিত

৳ ৯২,০০০ Original price was: ৳ ৯২,০০০.৳ ৮৭,৪০০Current price is: ৳ ৮৭,৪০০.
- 5%
Inhenergy SI-12K-T2 থ্রি-ফেজ অন-গ্রিড ইনভার্টার
অন-গ্রিড ইনভার্টার

Inhenergy SI-12K-T2 থ্রি-ফেজ অন-গ্রিড ইনভার্টার | ১২ কিলোওয়াট, স্রেডা অনুমোদিত

৳ ৯৭,৮০০ Original price was: ৳ ৯৭,৮০০.৳ ৯২,৯০০Current price is: ৳ ৯২,৯০০.
- 5%
Inhenergy SI-15K-T2 থ্রি-ফেজ অন-গ্রিড ইনভার্টার
অন-গ্রিড ইনভার্টার

Inhenergy SI-15K-T2 থ্রি-ফেজ অন-গ্রিড ইনভার্টার | ১৫ কিলোওয়াট, স্রেডা অনুমোদিত

৳ ১,০৯,৩০০ Original price was: ৳ ১,০৯,৩০০.৳ ১,০৩,৮০০Current price is: ৳ ১,০৩,৮০০.
- 5%
Inhenergy SI-20K-T2 থ্রি-ফেজ অন-গ্রিড ইনভার্টার
অন-গ্রিড ইনভার্টার

Inhenergy SI-20K-T2 থ্রি-ফেজ অন-গ্রিড ইনভার্টার | ২০ কিলোওয়াট, স্রেডা অনুমোদিত

৳ ১,২০,৮০০ Original price was: ৳ ১,২০,৮০০.৳ ১,১৪,৮০০Current price is: ৳ ১,১৪,৮০০.
- 5%
Inhenergy SI-30K-T2 থ্রি-ফেজ অন-গ্রিড ইনভার্টার
অন-গ্রিড ইনভার্টার

Inhenergy SI-30K-T2 থ্রি-ফেজ অন-গ্রিড ইনভার্টার | ৩০ কিলোওয়াট, স্রেডা অনুমোদিত

৳ ১,৬৬,৮০০ Original price was: ৳ ১,৬৬,৮০০.৳ ১,৫৮,৫০০Current price is: ৳ ১,৫৮,৫০০.
- 5%
Inhenergy SI-50K-T2 থ্রি-ফেজ অন-গ্রিড ইনভার্টার
অন-গ্রিড ইনভার্টার

Inhenergy SI-50K-T2 থ্রি-ফেজ অন-গ্রিড ইনভার্টার | ৫০ কিলোওয়াট, ৩ MPPT, কমার্শিয়াল

৳ ২,৩০,০০০ Original price was: ৳ ২,৩০,০০০.৳ ২,১৮,৫০০Current price is: ৳ ২,১৮,৫০০.
ক্যাটাগরি
ক্যাটাগরি
  • সোলার প্যাকেজ
    • হাইব্রিড সোলার প্যাকেজ
    • অন-গ্রিড সোলার প্যাকেজ
  • সোলার প্যানেল
  • ইনভার্টার
    • হাইব্রিড ইনভার্টার
    • অন-গ্রিড ইনভার্টার
    • অফ-গ্রিড ইনভার্টার
    • অন ও অফ-গ্রিড ইনভার্টার
  • লিথিয়াম ব্যাটারি
    • ৫১.২ভোল্ট LiFePO4 ব্যাটারি
    • ২৫.৬ভোল্ট LiFePO4 ব্যাটারি
    • ১২.৮ভোল্ট LiFePO4 ব্যাটারি
  • পোর্টেবল পাওয়ার স্টেশন
  • সোলার স্ট্রিট লাইট
  • চার্জ কন্ট্রোলার
  • সোলার ডিসি প্রোটেকশন ডিভাইস
  • সোলার এনার্জি মিটার
  • ডিসি ক্যাবল
  • সব প্রোডাক্ট দেখুন
0 কার্ট
কল করুন
WhatsApp
SurjoX

প্রতিটি ঘরের জন্য স্মার্ট সোলার সমাধান।

© ২০২৬ SurjoX. সর্বস্বত্ব সংরক্ষিত।

  • দরকারি লিংক

    • আমাদের সম্পর্কে

    • যোগাযোগ

    • ব্লগ

    • সব প্রোডাক্ট

    • সোলার ক্যালকুলেটর

    • ডেলিভারি ও শিপিং

    • রিটার্ন ও রিফান্ড

    • প্রাইভেসি পলিসি

    • শর্তাবলী

    • শোরুম

  • ক্যাটাগরি

    • সোলার প্যানেল

    • ইনভার্টার

    • লিথিয়াম ব্যাটারি

    • সোলার স্ট্রিট লাইট

    • পোর্টেবল পাওয়ার স্টেশন

    • সোলার প্যাকেজ

  • আমার অ্যাকাউন্ট

    • আমার প্রোফাইল

    • অর্ডার হিস্ট্রি

    • অর্ডার ট্র্যাক করুন

    • কার্ট

    • উইশলিস্ট

সোলার নিয়ে যেকোনো প্রশ্নে আমরা আছি
কাপ্তান বাজার কমপ্লেক্স, ভবন ০১ (২য় তলা)
দোকান নং ১৮৯, ঢাকা ১২০৩

০১৭১১-৪৫৬১৬৬
০১৭১৭-১৪৮৭৬৫

পেমেন্ট:

বিকাশ, নগদ, ক্যাশ অন ডেলিভারি, ভিসা

ফলো করুন:

Facebook Whatsapp

📋 copy
Operator Logo 🔍 Zoom QR

Product Price: 0 ৳
Shipping:
▼
Total Price: 0 ৳
QR Code

Tap anywhere to close  ·  Pinch to zoom on mobile