Omera Solar · সোলার প্যানেল · মনোক্রিস্টালাইন
Omera 300Wp মনোক্রিস্টালাইন সোলার প্যানেল
মডেল RAL-300M60M5B। ৬০ সেলের মনোক্রিস্টালাইন প্যানেল, নামমাত্র ২৪ ভোল্ট। বানায় রেডিয়েন্ট অ্যালায়েন্স লিমিটেড, আশুলিয়া, ঢাকা। ছোট হাইব্রিড সিস্টেমের জন্য মাপ আর দাম দুটোই মানানসই।
- 300 Wpরেটেড আউটপুট
- ৬০ সেলমনোক্রিস্টালাইন
- BSTIলাইসেন্স করা
- ২৫ বছরপারফরম্যান্স ওয়ারেন্টি
প্রধান বৈশিষ্ট্য
- BSTI লাইসেন্স করাবিএসটিআই স্ট্যান্ডার্ড মার্ক লাইসেন্স DHK-CM-0000000006924, মেয়াদ ০২-০৯-২০২৫ থেকে ০১-০৯-২০২৮। মান ধরা হয়েছে বিডিএস আইইসি ৬১২১৫-১,২:২০২২ আর আইইসি ৬১৭৩০-১,২:২০১৯ অনুযায়ী।
- ৬০ সেলের মনোক্রিস্টালাইনমনো সেল একই জায়গায় পলির চেয়ে বেশি বিদ্যুৎ দেয়, আর কম আলোতেও তুলনামূলক ভালো কাজ করে।
- নামমাত্র ২৪ ভোল্ট, Voc ৪১ ভোল্টদুটি প্যানেল সিরিজে বসালে খোলা অবস্থায় প্রায় ৮২ ভোল্ট পাওয়া যায়, তাতে MPPT কন্ট্রোলার মেঘলা দিনেও কাজ করার মতো ভোল্টেজ পায়।
স্পেসিফিকেশন
| মডেল | RAL-300M60M5B |
|---|---|
| সর্বোচ্চ ক্ষমতা (Pmax) | 300 W (±৩%) |
| সেলের ধরন | মনোক্রিস্টালাইন, ৬০ সেল |
| নামমাত্র ভোল্টেজ | ২৪ V |
| খোলা অবস্থায় ভোল্টেজ (Voc) | 41.02 V (±৩%) |
| সর্বোচ্চ ক্ষমতায় ভোল্টেজ (Vmp) | 32.85 V (±৩%) |
| শর্ট সার্কিট কারেন্ট (Isc) | 9.81 A (±৩%) |
| সর্বোচ্চ ক্ষমতায় কারেন্ট (Imp) | 9.16 A (±৩%) |
| সর্বোচ্চ সিস্টেম ভোল্টেজ | 1000 V DC |
| মাপ | ১৬৬৫ × ৯৯০ × ৪০ mm |
| প্রস্তুতকারক | রেডিয়েন্ট অ্যালায়েন্স লিমিটেড, আশুলিয়া, ঢাকা |
| পারফরম্যান্স ওয়ারেন্টি | ২৫ বছর |
টেবিলটি ডানে সরিয়ে দেখুন
উপরের বৈদ্যুতিক মানগুলো বিএসটিআই লাইসেন্সের সঙ্গে যুক্ত তালিকা থেকে নেওয়া, আন্দাজে লেখা নয়। লাইসেন্স নম্বর দিয়ে বিএসটিআই-তে যাচাই করা যায়। ওজনের মান তালিকায় দেওয়া নেই, তাই লেখা হয়নি।
কোথায় ব্যবহার হয়
এই প্যানেলটি আমাদের ১.৫ কিলোওয়াট হাইব্রিড সোলার প্যাকেজ-এ ব্যবহার হয়। সেখানে ইনভার্টার, LiFePO4 ব্যাটারি আর ডিসি সুরক্ষাসহ পুরো সিস্টেম একসঙ্গে পাওয়া যায়।













রিভিউ
এখনো কোনো রিভিউ নেই।