Secure Meters · থ্রি-ফেজ নেট মিটার · Saral সিরিজ
পণ্য পরিচিতি
ছাদে সোলার বসিয়ে উদ্বৃত্ত বিদ্যুৎ গ্রিডে ফেরত পাঠাতে হলে দুই দিকের বিদ্যুৎ আলাদা গণনা করার মতো মিটার লাগে। Secure Saral 305 সেই কাজের থ্রি-ফেজ মিটার।
মিটারের গায়েই লেখা আছে “Double Tariff NET Meter”, আর সিরিয়াল নম্বর শুরু NM দিয়ে। পাওয়ার ফ্যাক্টরের রেঞ্জ লেখা PF: -1 to 1 , এই মাইনাস চিহ্নটাই প্রমাণ যে মিটারটি উল্টো দিকের বিদ্যুৎও মাপে।
সরাসরি লাইনে বসে, আলাদা CT লাগে না। ১০ থেকে ১০০ অ্যাম্পিয়ার পর্যন্ত, ৩ ফেজ ৪ তার সংযোগে।
শুধু মিটার কিনলেই নেট মিটারিং শুরু হয় না। নেট মিটারিং গাইডলাইন অনুযায়ী গ্রাহক নিজে মিটার কিনতে পারেন, তবে ব্র্যান্ড ও মডেলটি আপনার বিদ্যুৎ বিতরণ কোম্পানি বা স্রেডার অনুমোদিত হতে হবে। কেনার আগে নিজের বিদ্যুৎ অফিস থেকে এই মডেল চলবে কি না জেনে নিন।
ওয়ারেন্টি ১ বছর। বিদ্যুৎ অফিস মিটারে সিল মেরে দিলে নিজে খোলা যাবে না, সমস্যা হলে আগে আমাদের জানান।
- ৩ ফেজ৪ তার সংযোগ
- 10-100Aকারেন্ট
- Class 1.0অ্যাকিউরেসি
- DLMSCOSEM কমপ্লায়ান্ট
প্রধান বৈশিষ্ট্য
- দুই দিকের বিদ্যুৎ আলাদা গণনাগ্রিড থেকে নেওয়া আর গ্রিডে পাঠানো, দুটো আলাদা রেজিস্টারে জমা হয়।
- ডাবল ট্যারিফদুই রকম রেটে হিসাব রাখা যায়, মিটারের গায়েই লেখা।
- ডাইরেক্ট কানেক্টেডআলাদা CT লাগে না, সরাসরি লাইনে বসে।
- kWh, kVArh, kW ও kVAhশুধু ইউনিট নয়, রিঅ্যাক্টিভ ও ডিমান্ডও রাখে।
- DLMS/COSEM ও RS232মিটার রিডিং সফটওয়্যারে ডেটা নেওয়া যায়।
- সিল করার ব্যবস্থাস্বচ্ছ টার্মিনাল কভার সহ, বিদ্যুৎ অফিস সিল মারতে পারে।
টেকনিক্যাল স্পেসিফিকেশন
নিচের সব মান পণ্যের গায়ের নেমপ্লেট ও Secure Meters-এর অফিসিয়াল ডেটাশিট থেকে নেওয়া।
| মডেল | Saral 305, টাইপ কোড S3B104 |
|---|---|
| সংযোগ | ৩ ফেজ ৪ তার (3P 4W), ডাইরেক্ট কানেক্টেড |
| কারেন্ট | 10 – 100A |
| ভোল্টেজ | 3 x 230(400)V |
| ফ্রিকুয়েন্সি | 50Hz |
| ইমপালস ভোল্টেজ | 6kV |
| অ্যাকিউরেসি (অ্যাকটিভ) | Class 1.0 |
|---|---|
| অ্যাকিউরেসি (রিঅ্যাক্টিভ) | Class 2 |
| পাওয়ার ফ্যাক্টর রেঞ্জ | -1 থেকে 1 |
| যেসব রেজিস্টার | kWh, kVArh, kW, kVAh |
| ইমপালস রেট | 1600 imp/kWh |
| রেফারেন্স তাপমাত্রা | 23C |
| পোর্ট | RS232 |
|---|---|
| প্রোটোকল | DLMS/COSEM কমপ্লায়ান্ট |
| স্ট্যান্ডার্ড | IEC 62053-21, IEC 62053-24 |
| মেজারমেন্ট ক্যাটাগরি | CAT III |
| তৈরি | Secure Meters Ltd., Sanand, ভারত |
কেনার আগে যা অবশ্যই করতে হবে
১। বিদ্যুৎ অফিস থেকে এই মডেলের অনুমোদন নিন। নেট মিটারিং গাইডলাইনে লেখা আছে, গ্রাহক নিজে মিটার কিনে লাগাতে পারবেন, তবে ব্র্যান্ড ও মডেল বিতরণ কোম্পানি বা স্রেডার অনুমোদিত হতে হবে, আর খরচ গ্রাহকের। এটা আগে নিশ্চিত না করলে মিটার কিনে বসে থাকতে হতে পারে।
২। আপনার ইনভার্টারটি স্রেডার অনুমোদিত তালিকায় আছে কি না দেখুন। শুধু মিটার ঠিক হলেই হবে না, গ্রিড-টাই ইনভার্টারটিও স্রেডার তালিকাভুক্ত হতে হবে। স্রেডা দুটি তালিকা রাখে: থ্রি-ফেজ ইনভার্টারের তালিকা ও সিঙ্গেল ফেজ ইনভার্টারের তালিকা। কেনার আগে নিজের মডেলটি খুঁজে নিন।
৩। নেট মিটারিংয়ের জন্য আবেদন করুন। ফরম জমা, সিস্টেম বসানো, বিদ্যুৎ অফিসের পরিদর্শন, তারপর চুক্তি , এই ধাপগুলো পেরিয়ে তবে মিটার বসে।
৪। আপনার সংযোগ থ্রি-ফেজ কি না দেখুন। এটি শুধু থ্রি-ফেজ সংযোগের জন্য। সিঙ্গেল ফেজ হলে আলাদা মডেল লাগবে, আমাদের জানালে বলে দিব।
৫। লোড মিলিয়ে নিন। ১০০ অ্যাম্পিয়ার পর্যন্ত সরাসরি চলে। এর বেশি সাংশনড লোড হলে CT অপারেটেড মিটার লাগবে।
নেট মিটারিং কীভাবে কাজ করে, কে আবেদন করতে পারেন আর মাসে কত টাকা আসতে পারে , সব এক জায়গায় লিখেছি এই লেখায়।
যে সীমাবদ্ধতাগুলো জেনে কিনবেন
- মিটার কিনলেই নেট মিটারিং হয় না। বিদ্যুৎ অফিসের অনুমোদন ও চুক্তি লাগবে।
- শুধু থ্রি-ফেজ ৪ তার সংযোগের জন্য।
- সর্বোচ্চ ১০০ অ্যাম্পিয়ার। এর বেশি লোডে এই মডেল চলবে না।
- অ্যাকিউরেসি Class 1.0। কিছু বিতরণ কোম্পানি আরও কম এররের মিটার চায়, আগে মিলিয়ে নিন।
- ওয়ারেন্টি ১ বছর। ইনভার্টার বা ব্যাটারির মতো দীর্ঘ নয়, হিসাবে রাখুন।
ওয়ারেন্টি ও সাপোর্ট
ওয়ারেন্টি ১ বছর। মিটারে সমস্যা হলে প্রথমে আমাদের জানান। মনে রাখবেন, বিদ্যুৎ অফিস একবার সিল মেরে দিলে সেই সিল নিজে ভাঙলে ওয়ারেন্টি থাকবে না, বিদ্যুৎ অফিসের জরিমানাও হতে পারে।
ইনস্টলেশন, সেটআপ ও পরবর্তী সার্ভিস SurjoX দেয়। প্রশ্ন থাকলে ০১৭১১-৪৫৬১৬৬ নম্বরে কল বা হোয়াটসঅ্যাপ করুন।











রিভিউ
এখনো কোনো রিভিউ নেই।