সোলার প্যানেলের দাম তুলনা করার সঠিক পদ্ধতি মোট দাম নয় — প্রতি ওয়াটে খরচ। একটা ৬৫০W প্যানেলের দাম দেখতে বেশি লাগলেও প্রতি ওয়াটে সেটা একটা ১০০W প্যানেলের তুলনায় অনেক সস্তা পড়ে।
নিচে SurjoX-এর সব প্যানেলের বর্তমান দাম আর প্রতি ওয়াটের হিসাব দেওয়া আছে — সংখ্যাগুলো সরাসরি দোকান থেকে আসে, তাই কখনো পুরনো হবে না।
| প্যানেল | ব্র্যান্ড | ওয়াট | দাম | প্রতি ওয়াট |
|---|---|---|---|---|
| EcoFlow 60W Portable Solar Panel | EcoFlow | 60W | ৳9,500 | ৳158 |
| LONGi 225W 12V Horizon Monocrystalline Solar P | LONGi | 225W | ৳5,630 | ৳25 |
| LONGi 580W Hi-MO N-Type Monocrystalline Solar | LONGi | 580W | ৳12,300 | ৳21 |
| LONGi 585W Hi-MO N-Type Monocrystalline Solar | LONGi | 585W | ৳12,500 | ৳21 |
| Jinko 590W N-Type Monocrystalline Solar Panel | Jinko | 590W | ৳12,400 | ৳21 |
| LONGi 615W Hi-MO X10 N-Type Monocrystalline So | LONGi | 615W | ৳13,000 | ৳21 |
| LONGi 620W Hi-MO X10 N-Type Monocrystalline So | LONGi | 620W | ৳12,950 | ৳21 |
| Jinko 620W N-Type Monocrystalline Solar Panel | Jinko | 620W | ৳13,700 | ৳22 |
| Jinko Tiger Neo 625W N-Type Bifacial Monocryst | Jinko | 625W | ৳12,500 | ৳20 |
| Jinko 625W N-Type Monocrystalline Solar Panel | Jinko | 625W | ৳13,800 | ৳22 |
| Jinko 650W N-Type Monocrystalline Solar Panel | Jinko | 650W | ৳14,300 | ৳22 |
প্রতি ওয়াটে ছোট প্যানেল এত দামি কেন?
কারণ প্যানেলের খরচের বড় অংশ সেল নয় — ফ্রেম, কাঁচ, জঙ্শন বক্স, প্যাকিং আর শিপিং। দুইটা প্যানেলে এই খরচ প্রায় একই, কিন্তু ওয়াট পার্থক্য কয়েক গুণ।
তাই যদি ছাদে জায়গা থাকে, সবসময় বড় প্যানেল নেওয়াই লাভজনক। ছোট প্যানেল শুধু তখনই যুক্তিসঙ্গত যখন জায়গা সীমিত, বা সিস্টেমটা সতিয়ি 12V।
১০০ ওয়াট বা ৫০ ওয়াট প্যানেল কোথায় পাব?
সরাসরি বলি — SurjoX-এ ২২৫ ওয়াটের নিচে কোনো ফিক্সড প্যানেল নেই। ১০০W বা ৫০W প্যানেল সাধারণত একটা বাতি, একটা ফ্যান বা মোবাইল চার্জ — এই ধরনের কাজে লাগে, আর আমরা ঘর ও বাণিজ্যিক সিস্টেমে মনোযোগ দিই।
ছোট পোর্টেবল সমাধান খুঁজলে দুইটা বিকল্প আছে — LONGi 225W 12V Horizon (ছোট 12V সিস্টেমের জন্য বানানো) আর EcoFlow 60W ভাঁজ করা প্যানেল।
কত ওয়াটের প্যানেল কতগুলো লাগবে?
বিদ্যুৎ বিল থেকে শুরু করুন, ছাদ থেকে নয়। মাসিক ইউনিটকে ৩০ দিয়ে ভাগ করে দিনের ইউনিট বের করুন, তারপর প্রায় ৪.২ দিয়ে ভাগ করলে পাবেন কত কিলোওয়াট অ্যারে দরকার।
যেমন মাসে ৬০০ ইউনিট খরচ হলে দিনে প্রায় ২০ ইউনিট, মানে প্রায় ৫ kW অ্যারে — ৬২০W প্যানেল হলে ৮টি। পূর্ণ হিসাব আর ইনভার্টার-ব্যাটারি সহ মোট খরচ দেখতে সোলার সিস্টেমের দাম গাইড দেখুন।
দাম কম দেখলেই কি ভালো?
না। প্রতি ওয়াটে অস্বাভাবিক কম দাম সাধারণত তিনটা কারণে হয় — পুরনো P-Type সেল, B-grade মডিউল, অথবা কাগজে লেখা ওয়াট আর বাস্তব আউটপুটের পার্থক্য।
প্যানেল ২৫ বছর ছাদে থাকবে। শুরুতে কয়েক হাজার টাকা বাঁচাতে গিয়ে প্রতিবছর কম ইউনিট পেলে লোকসানটা অনেক বড় হয়। কেনার আগে ডাটাশিট আর ওয়ারেন্টি দেখে নিন — কী দেখবেন তা সেরা সোলার প্যানেল বাছাইয়ের গাইডে দেওয়া আছে।
