Dark Light
দেয়ালে বসানো LiFePO4 লিথিয়াম সোলার ব্যাটারি ও পাশে টিউবুলার লেড-অ্যাসিড ব্যাটারি ব্যাংক

সোলার ব্যাটারির দাম বাংলাদেশে — LiFePO4 বনাম লেড-অ্যাসিড পূর্ণ তুলনা

বাংলাদেশে সোলার ব্যাটারির দাম বর্তমানে প্রতি কিলোওয়াট-ঘণ্টায় প্রায় ৳১৭,০০০ থেকে ৳২৯,৩০০ — কোন ভোল্টেজ আর কত বড় প্যাক নিচ্ছেন তার ওপর নির্ভর করে। কিন্তু ব্যাটারির ক্ষেত্রে শুধু কেনার দাম দেখলে ভুল সিদ্ধান্ত হয়। আসল হিসাব হলো — পুরো আয়ুষ্কালে এক ইউনিট বিদ্যুৎ জমা রাখতে কত খরচ পড়ল।

এই লেখায় দুই ধরনের ব্যাটারির তুলনা করা হয়েছে — পুরনো লেড-অ্যাসিড (Tall Tubular) আর নতুন LiFePO4 লিথিয়াম। সব হিসাব বাস্তব দাম দিয়ে করা, আর আপনি নিজেও মিলিয়ে দেখতে পারবেন।

সোলার ব্যাটারির দাম বাংলাদেশে কত?

সোলার ব্যাটারির দাম নির্ভর করে ক্ষমতা ও প্রযুক্তির ওপর। SurjoX-এ LiFePO4 লিথিয়াম ব্যাটারি শুরু হয় ৳৩০,০০০ থেকে (12.8V 100Ah), আর সবচেয়ে বড় 51.2V 314Ah প্যাক ৳২,৭৬,০০০। নিচের টেবিলে প্রতিটি মডেলের বর্তমান দাম আর প্রতি কিলোওয়াট-ঘণ্টার খরচ দেওয়া আছে।

ব্যাটারিক্ষমতাব্যবহারযোগ্যদামপ্রতি kWh
LVTOPSUN 12.8V 100Ah1.28 kWh1.02 kWh৳30,000৳29,297
LVTOPSUN 12.8V 200Ah2.56 kWh2.05 kWh৳51,600৳25,195
LVTOPSUN 25.6V 100Ah2.56 kWh2.05 kWh৳63,600৳31,055
LVTOPSUN 51.2V 100Ah5.12 kWh4.10 kWh৳1,02,000৳24,902
LVTOPSUN 25.6V 200Ah5.12 kWh4.10 kWh৳1,04,400৳25,488
LVTOPSUN 51.2V 100Ah5.12 kWh4.10 kWh৳1,12,800৳27,539
LVTOPSUN 51.2V 200Ah10.24 kWh8.19 kWh৳2,01,600৳24,609
LVTOPSUN 51.2V 314Ah16.07 kWh12.86 kWh৳2,76,000৳21,469
LVTOPSUN 51.2V 314Ah16.07 kWh12.86 kWh৳3,00,000৳23,335

প্রতি kWh খরচ হিসাব করা হয়েছে ব্যবহারযোগ্য শক্তির ওপর, মোট ক্ষমতার ওপর নয় — কারণ কোনো ব্যাটারিই শতভাগ খালি করা যায় না। LiFePO4-এ সাধারণত ৮০% পর্যন্ত ব্যবহার করা হয়।

লিথিয়াম ব্যাটারি তো বেশি দামি — তাহলে লেড-অ্যাসিড নয় কেন?

কারণ লেড-অ্যাসিড ব্যাটারির অর্ধেক ক্ষমতাই ব্যবহার করা যায় না, আর এগুলো অনেক কম বার চার্জ-ডিসচার্জ সহ্য করে। একটা ১২V ২০০Ah টাল টিউবুলার ব্যাটারির নামমাত্র ক্ষমতা 2.4 kWh, কিন্তু আয়ু বাঁচাতে মাত্র ৫০% পর্যন্ত ব্যবহার করা উচিত — মানে হাতে পান মাত্র 1.2 kWh

তুলনায়় SurjoX-এর 12.8V 200Ah LiFePO4 প্যাক থেকে পাবেন 2.05 kWh — প্রায় দ্বিগুণ। দুইটার দামের পার্থক্য দেখতে বড় হলেও, ব্যবহারযোগ্য শক্তির হিসাবে পার্থক্য প্রায় নেই।

পুরো আয়ুষ্কালে কোনটা সস্তা পড়ে?

একটি লেড-অ্যাসিড টিউবুলার ব্যাটারি ৫০% ডিসচার্জে সাধারণত ১,০০০–১,৫০০ সাইকেল চলে, আর LiFePO4 ৮০% ডিসচার্জে ৩,০০০–৬,০০০ সাইকেল। এই পার্থক্যটাই পুরো খরচের ছবি পাল্টে দেয়।

হিসাবলেড-অ্যাসিড 12V 200AhLiFePO4 12.8V 200Ah
বাজার দাম৳৩৪,০০০৳৫১,৬০০
নামমাত্র ক্ষমতা2.4 kWh2.56 kWh
নিরাপদ ডিসচার্জ৫০%৮০%
বাস্তবে পাওয়া শক্তি1.20 kWh2.05 kWh
সাধারণ সাইকেল আয়ু~১,২০০~৩,৫০০
প্রতি ইউনিট বিদ্যুৎের খরচ৳২৪৳৭

মানে লিথিয়াম ব্যাটারি কিনতে প্রায় দেড় গুণ টাকা লাগলেও, প্রতি ইউনিট বিদ্যুৎ জমা রাখতে খরচ পড়ে প্রায় তিন ভাগের এক ভাগ

১০ বছরে মোট খরচ কত পড়বে?

প্রতিদিন একবার চার্জ-ডিসচার্জ হলে ১০ বছরে লাগে প্রায় ৩,৬৫০ সাইকেল। লেড-অ্যাসিড ব্যাটারি ততদিনে তিনবার বদলাতে হবে, লিথিয়াম একটিতেই চলবে।

হিসাবটা দাঁড়ায় — লেড-অ্যাসিডে প্রায় ৳১,০৩,০০০ আর LiFePO4-এ ৳৫১,৬০০। এর সাথে যোগ করুন প্রতিবার বদলানোর শ্রম, পুরনো ব্যাটারি সরানো আর মাঝে মাঝে ব্যাকআপ বন্ধ থাকার ভোগান্তি।

লিথিয়াম ব্যাটারি কত বছর চলে?

LiFePO4 সেল সাধারণত ৮০% ডিসচার্জে ৩,০০০ থেকে ৬,০০০ সাইকেল রেটেড। প্রতিদিন একবার ব্যবহার হলে সেটা প্রায় ৮ থেকে ১৬ বছর। লেড-অ্যাসিড একই ব্যবহারে সাধারণত তিন থেকে পাঁচ বছরেই বদলাতে হয়।

তবে এই সংখ্যাগুলো প্রস্তুতকারকের সাধারণ রেটিং, আর বাস্তব আয়ু নির্ভর করে তাপমাত্রা, চার্জিং প্রোফাইল আর ব্যবহারের গভীরতার ওপর। বাংলাদেশের গরমে LiFePO4 লেড-অ্যাসিডের চেয়ে অনেক ভালো সহ্য করে।

কোন ভোল্টেজের ব্যাটারি নেবেন?

ভোল্টেজ বাছাই করবেন ইনভার্টার দেখে, ব্যাটারি দেখে নয়। ছোট ব্যাকআপ ও পোর্টেবল সিস্টেমে 12.8V, মাঝারি সিস্টেমে 25.6V, আর আধুনিক হাইব্রিড ইনভার্টারের সাথে 51.2V

ভোল্টেজ যত বেশি, একই পাওযারে কারেন্ট তত কম — মানে পাতলা কেবল, কম খরচ আর কম গরম। সেজন্য বড় সিস্টেমে সবসময় 51.2V বেছে নেওয়া হয়।

লেড-অ্যাসিড ব্যাটারি বদলে লিথিয়াম লাগানো যাবে?

হ্যাঁ, তবে একটা শর্তে — আপনার ইনভার্টার বা চার্জ কন্ট্রোলারে LiFePO4 চার্জিং প্রোফাইল থাকতে হবে। লেড-অ্যাসিডের চার্জিং ভোল্টেজ দিয়ে লিথিয়াম পুরো চার্জ হবে না, আর সময়ের সাথে ক্ষতিও হতে পারে।

ভোল্টেজ মিলে যায় (12V → 12.8V, 24V → 25.6V), তাই ওয়ায়ারিং বদলাতে হয় না। পুরনো PWM কন্ট্রোলার হলে নতুন চার্জ কন্ট্রোলার লাগতে পারে — কেনার আগে মডেল নম্বর নিয়ে কল করে নিশ্চিত হয়ে নিন।

সিদ্ধান্ত কীভাবে নেবেন

যদি ব্যাকআপ বছরে কয়েকবার লাগে, লেড-অ্যাসিডেও চলে যাবে। কিন্তু যদি প্রতিদিন লোডশেডিংয়ে ব্যাটারি চালাতে হয় — যেটা বাংলাদেশে বেশিরভাগ বাড়ির অবস্থা — তাহলে লিথিয়ামের হিসাব দুই বছরের মধ্যেই পক্ষে চলে আসে।

পুরো সিস্টেম ধরে হিসাব দেখতে চান? সোলার সিস্টেমের পূর্ণ দাম গাইড দেখুন — ৩kW, ৫kW ও ১০kW সিস্টেমে কোন ব্যাটারি লাগবে আর মোট খরচ কত, সব দেওয়া আছে। অথবা সরাসরি কল করুন +৮৮০ ১৭১১ ৪৫৬১৬৬ নম্বরে, আপনার লোড দেখে সাইজ বলে দেব।

লেড-অ্যাসিডের দাম হিসেবে Rahimafrooz RTB 200 (12V 200Ah) এর বাজারদর ৳৩৪,০০০ ধরা হয়েছে (BDStall, আগস্ট ২০২৬)। সাইকেল আয়ু প্রস্তুতকারকদের সাধারণ রেটিং, ব্যবহারভেদে কম-বেশি হতে পারে।