১০ কিলোওয়াট কমপ্লিট সোলার প্যাকেজ (10kW Hybrid Solar System)
Original price was: 624,354৳ .593,100৳ Current price is: 593,100৳ .
সম্পূর্ণ হাইব্রিড সোলার প্যাকেজ — ৯,৯২০ ওয়াট প্যানেল, হাইব্রিড ইনভার্টার, 16.07kWh LiFePO4 ব্যাটারি, DC প্রোটেকশন ও কেবল। দিনে প্রায় ৪২ ইউনিট, লোডশেডিংয়ে প্রায় ২৬ ঘণ্টা ব্যাকআপ।
এই প্যাকেজে একটি সম্পূর্ণ হাইব্রিড সোলার সিস্টেমের প্রতিটি যন্ত্রাংশ ধরা আছে — প্যানেল, ইনভার্টার, লিথিয়াম ব্যাটারি, DC প্রোটেকশন আর কেবল। আলাদা আলাদা কিনলে যে মিলে যাবে কিনা সেই চিন্তা করতে হবে না — সবগুলো একসাথে কাজ করার মতো করে মিলানো।
এই প্যাকেজে কী কী আছে?
- LONGi 620W Hi-MO X10 N-Type Monocrystalline Solar Panel — 16 টি
- LVTOPSUN LVTS-12KW-HYD 12kW Hybrid Solar Inverter — 1 টি
- LVTOPSUN LVTS-512314-G3 51.2V 314Ah 16.07kWh LiFePO4 Battery — 1 টি
- ANDELI ADB3Z-63 DC MCB 600V 2P 6kA — 2 টি
- ANDELI ADL-10PV DC Fuse 1000V — 4 টি
- ANDELI BY1-Z C DC Surge Protection Device 2P 20kA, 40kA, 60kA — 1 টি
- TKG 6RM Solar Cable 6mm² DC Photovoltaic PV Cable for Solar Panel & Inverter (50 Meter) — 2 টি
দিনে কত ইউনিট বিদ্যুৎ পাওযা যাবে?
৯,৯২০ ওয়াটের এই অ্যারে বাংলাদেশে গড়ে দিনে ৪২ ইউনিট বিদ্যুৎ উৎপন্ন হয় (প্রায় ৪.২ পিক সান আর ধরে)। শুকনো শীতকালে এর চেয়ে বেশি পাবেন, আর বর্ষার টানা মেঘলা দিনে উৎপাদন অর্ধেকে নেমে আসতে পারে।
লোডশেডিংয়ে কতক্ষণ চলবে?
16.07kWh LiFePO4 ব্যাটারি থেকে বাস্তবে প্রায় ১২.৯ কিলোওয়াট-ঘণ্টা ব্যবহারযোগ্য শক্তি পাবেন। বাতি, ফ্যান, রাউটার আর ফ্রিজ — এমন প্রায় ৫০০ ওয়াট লোডে প্রায় ২৬ ঘণ্টা চলবে।
কাদের জন্য এই প্যাকেজ?
বড় বাড়ি, দোকান, ছোট কারখানা — এসি বা মোটর লোড থাকলেও চলবে। নিজের বিদ্যুৎ বিল দেখে নিশ্চিত হতে চাইলে সোলার সিস্টেমের পূর্ণ দাম ও সাইজ গাইড দেখে নিন, অথবা সরাসরি কল করুন +৮৮০ ১৭১১ ৪৫৬১৬৬ নম্বরে।
দামে কী কী ধরা নেই?
এই দাম শুধু যন্ত্রাংশের। ইনস্টলেশন খরচ, ছাদের মাউন্টিং স্ট্রাকচার, AC সাইডের ওয়ায়ারিং আর অার্থিং আলাদা। সাধারণত এগুলোতে যন্ত্রাংশের দামের ওপর আরও ১৫–২৫% যোগ হয় — ছাদের ধরন আর দূরত্বের ওপর নির্ভর করে।
Only logged in customers who have purchased this product may leave a review.


Reviews
There are no reviews yet.